Category: গল্প

বিষধর
“গতর নড়ে না মোটে! পুরুষ মানুষ এত বেলা অবধি বিছনায় না গড়িয়ে, একটু বাজারের দিকে গেলে তো পারো।” সকাল সকাল লবঙ্গর ঝাঁজে ঘুম ভাঙে মনতোষের। “জন্মানোর পর, তোর জিভে কি একটু মধু দেয় নি কেউ?” কথাটা মনে মনেই বলে মনতোষ। লবঙ্গর মুখের ওপর কথা ফোটানোর সাহস বা সুযোগ, কোনটাই নেই। কিছু বলা অর্থ, আগুনে ঘি…

একদিন চাঁদনি রাতে
কৃষ্ণপক্ষের রাত।চারিদিক নিকষ কালো অন্ধকার। একফালি শীর্ণকায় চাঁদটিকে আর দেখা যাচ্ছে না। পাগলা কোকিলটার ডাকে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। জেগে জেগে আকাশকুসুম ভাবছি। ভাবছিলাম এখানে যদি একটা ঠিকঠাক স্বাস্থ্যকেন্দ্র থাকত, রাত-বিরেতে মানুষের সুরাহা হত। গাড়ি ভাড়া করো, তারপর মাইলের পর মাইল কাতরাতে কাতরাতে সদরের কোনো হাসপাতালে। এখানেই শেষ নয়, কেস ক্রিটিক্যাল হলে রেফার। সদর থেকে…

সহস্রপদ্ম
“এটা কী গো বিশুদা? কী যেন বলছিলে সেদিন তোমার কাছে নাকি কয়েকটা মুখশুদ্ধি আছে? তাও নাকি আবার তিব্বতের কোন সাধুবাবার কাছ থেকে পাওয়া! এই সেই বস্তুটি বুঝি? কৈ দাও দেখি একটু টেস্ট করে দেখি!”ডাইনিং টেবিলে রাখা মাঝারি মাপের একটা পাউচ ব্যাগ তুলে বিশুদার দিকে প্রশ্নটা ছুঁড়ে দিলাম। প্রতি রবিবার লাঞ্চের পর বিশুদার বাড়িতে এই দুপুরের…

বিলাসীর বিলাস
আনন্দময়ী মায়ের থানে, বুকের আঁচলটাকে বেশ করে বিছিয়ে নিয়ে দুই মেয়েকে কোলের ভাগে বাগিয়ে নিয়ে শুয়েছিল বিলাসী। অকালবিধবা বিলাসী এই সবে তার স্বামীটাকে খেয়েছে। না মানে গ্রামের খুড়ি কাকীরা তাই বলেছে ওকে। সে যাই হোক, বিলাসী জানে সত্যিটা। যেদিন ওর ওই তিন বছরে বিয়া করা স্বামী ট্রাকের সঙ্গে সাইকেলের ধাক্কায়, হঠাৎ মারা গেলো, সেদিন বিলাসী…

ফুল্ল কুসুমিত
কিছু মাটি আর কিছু জলের মধ্যে খুব ভাব হয়ে গেল। জলের ভালো লাগল মাটিকে। মাটিরও জলকে। দুজনে ঠিক করল তারা একসঙ্গে অনন্ত বাঁচবে। কিন্তু কী করে বাঁচবে তারা একসঙ্গে? মাটি বলল – আয় জল তোকে আমার পেটে পুরে নিই। তাপ্পর দুজনে পুকুর হয়ে যাই। আমরাও বাঁচব। মানুষেরও উপকার হবে। জানিস তো! মানুষ জীবজগতের শ্রেষ্ঠ জীব।…

বিলু শকুন
বোসদের পুরানো আমলের বাড়ি। বাড়ি না বলে প্রাসাদ বলা চলে। এখন তার ভগ্নদশা। সদর দরজার লম্বা কাঠের পাল্লা একদিকে খসে পড়েছে বহুকাল। অন্যদিকে একটা ছোট কোলাসিবল গেট দেওয়া হয়েছে। বাড়ির ফটকটাই একটা ঘরের মতো, রাস্তার দিকে প্রায় বিশফুট আর ভিতর মহলেও তিরিশ ফুট মতো লম্বা। ডানে বাঁয়ে বৈঠকখানা আছে। ওপরে বাহারি ছাদ। ভিতর মহলের দিকেও…

রাঙিয়ে দিয়ে যাও
“রঙ্গ বরষে ভিগে চুনার ওয়ালি রঙ্গ বরষে” – মাইকে তারস্বরে বেজে চলেছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে রুকু দেখল নিচে সবাই খুব রঙ খেলছে। এতো রঙ মেখেছে সব যে চেনাই মুশকিল কোনটা কে। সেদিকে তাকিয়ে রুকুর মুখটায় যেন আষাঢ়ের মেঘ নেমে এল। প্রত্যেকবার সে বাবার সাথে রঙ খেলতে বেরোয়। কিন্তু এবার যে কি হয়ে গেল সব।…

স্বপ্নতরু
পরার্থপরতার প্রতি জগবন্ধুর আর আস্থা রইল না। তাঁর অফিসের বস চক্রবর্তীবাবু অতীব সদাশয় পরোপকারী মানুষ । তাঁর কন্যা গত কয়েকদিন আগেই অকাল বিধবা হলেন। বাড়ির ফলবতী আমগাছটা বাজ পড়ে নষ্ট হল। জগবন্ধুর স্ত্রীর দ্বিতীয় সন্তান হবার সময় রক্তাল্পতা জনিত কারণে প্রসবের সময় বিরল গ্রুপের রক্তের প্রয়োজন হল , তখন এই মানুষটিই শোনা মাত্র নিজের রক্ত…

দণ্ডবৎ হই মা
এবড়োখেবড়ো মাটিতে বাঁচতে গেলে বোধহয় প্রকৃতির রূপ রস বাস নিয়ে জীবনের গরিমাটা — নিয়ত বেঁচে ওঠার মহার্ঘ্য ভাবটা সবার আগে রক্ষে করতে হয় ৷ আর এটা আমি শিখি — আমার বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের কাছে ৷ কখনো গোপন জল লুকোই ওদেরই বাঁচার মরীয়া চেষ্টা দেখে ৷ আমি তাই ওদের দিই আমার পছন্দসই নানা নাম ৷ আমার…

