Category: প্রবন্ধ

প্রবৃত্তি ও পরিবার
১ ঘরটা প্রায় সারাদিনই বন্ধ থাকে। দরজা, জানলা, আলমারির পাল্লা, নেভা সুইচের সারি, স্নানঘরে শুকনো খটখটে মেঝে, বন্ধ স্টপককের পিছনে থমকে থাকা জল আর তার সমোচ্চশীলতার চাপ – এমনকি শামুকশিশুও আনমনে ঘোরে না, ফেরে না, অনুভবহীনতার সে ফাঁকা জমিতে। এসব সময়েই জন্মদিনের ঘুম ভাঙায় একাধিক ব্যাঙ্কের নানাবিধ বৈধ শুভেচ্ছা – হ্যাপি বার্থডে – তোমার ভবিষ্যৎ…

বিপিনবিহারী গাঙ্গুলী – অগ্নিযুগের এক অনন্য চরিত্র
একটি কাহিনি দিয়ে শুরু করি দেশের স্বাধীনতার জন্য নিবেদিতপ্রাণ এক অকুতোভয় মহাজীবনের কথা। ১৯১৫-এর ২ আগস্ট। চব্বিশ পরগণা জেলার আগরপাড়া স্টেশনে বিকেল ৫ টা ১৪-র ট্রেনে সোদপুরের দিক থেকে নামলেন দুই যুবক ভ্রাতা, ক্ষেত্রনাথ পাল আর ননীনাথ পাল। এঁরা ছিলেন পৌরসভার ট্যাক্স সংগ্রাহক ওরফে সরকার বাবু। দু’জনের সঙ্গেই তখন সারাদিনের সংগ্রহ। আগরপাড়া স্টেশন থেকে যে…

দিনান্তবেলায় শেষের ফসল…
পাহাড়ের সঙ্গে রবীন্দ্রনাথের প্রেম তো সেই ছোটোবেলা থেকেই । তাই পাহাড় খুব টানতো তাঁকে। আর মংপু ছিল রবীন্দ্রনাথের খুব প্রিয় পাহাড়ি জায়গা। সেখানে তাঁর স্নেহের মৈত্রেয়ীর বাড়িতে আতিথ্য গ্রহণ করছেন এইবার নিয়ে চতুর্থবার। ১৯৪০শের ৫ই মে তারিখে সেখানে একটি ছোটো উৎসবের আয়োজন করা হল। রবীন্দ্রনাথের আশি-তম জন্মদিনের অনুষ্ঠান। জন্মদিন দুদিন আগেই সেরে নেওয়ার কারন, দু’এক…

তারাশঙ্কর – এক আকাশ তারার আলো
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিশ শতকের বাংলা সাহিত্যে উজ্জ্বলতম নক্ষত্র, নিজের আলোয় নিজেই পরিচিত ও সুখ্যাত। কথাসাহিত্যে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর খ্যাতির চূড়ায় তাঁর অনায়াস আরোহন……যে কোনো সাহিত্যপ্রিয় বাঙালির মনে তাঁর অনিবার্য উপস্থিতি, ভাবনায় তাঁর স্বছন্দ বিচরণ। তাঁর সাহিত্য প্রতিভার সম্যক ও সামগ্ৰিক মূল্যায়ন বেশ কঠিন কাজ, সে কাজ এখনও যে সম্পূর্ণ হয়েছে তা নয়। আমার মতো আনাড়ির…

রবীন্দ্রনাথের ঈশ্বর (দ্বিতীয় পর্ব)
রবীন্দ্রনাথের গানের “তুমি”, যা অনেকের কাছেই তাঁর ঈশ্বর বা জীবনদেবতারূপে প্রতিভাত, তা অতিবড় নিরীশ্বরবাদীকেও আন্দোলিত করে, উদ্বেলিত করে। নিরীশ্বরবাদীরা অবশ্য তাঁর গানের গীতসুধাতে উদ্বেলিত হয়ে ঈশ্বরে বিশ্বাসী হয়ে ওঠেন, তা কিন্তু নয়। তাঁর গানের ঈশ্বর বা তুমিকে তাঁরা আবিষ্কার করেন মানবহৃদয়ের সহায়ক সত্তা হিসেবে, এবং এই সত্তার প্রয়োজন যে তাঁদের নিজেদের জীবনেও কিছুমাত্র কম নয়…

রবীন্দ্রনাথের ঈশ্বর (প্রথম পর্ব)
অনাদি কাল হতে মানুষের মনে ঈশ্বর ভাবনা বা ঈশ্বর চেতনা এক জটিল প্রপঞ্চের মধ্যে আবর্তিত হচ্ছে। মানুষ ঈশ্বরের স্বরূপ সন্ধান করেছে তার মানবজন্মের প্রায় শুরু থেকেই। বুঝতে চেয়েছে “ঈশ্বর” কী? জানতে চেয়েছে, তার সর্বব্যাপী অনুসন্ধিৎসা দিয়ে সে জানতে চেয়েছে, ঈশ্বর আসলে ঠিক কী? নিত্যের মধ্যে এক অনিত্য, নাকি অনিত্যের মধ্যে এক সর্ব-চেতন নিত্য! ঈশ্বর কি…

প্রমথেশ বড়ুয়া : চলচ্চিত্রের এক প্রবাদ-প্রতিম ব্যক্তিত্ব
মহারাণী সরোজবালা প্রয়াত হয়েছেন। সারা প্রাসাদে জুড়ে শোকের ছায়া। ধুমধাম করে শ্রাদ্ধ হচ্ছে। মুন্ডিত মস্তকে শ্রাদ্ধে বসেছেন মহারানির জ্যেষ্ঠ পুত্র। দ্বাদশ পুরোহিত উচ্চকণ্ঠে মন্ত্রপাঠ করে চলেছেন অদুরে উপবিষ্ট স্বয়ং মহারাজ প্রভাতচন্দ্র। এমন সময় বাইরে প্রচন্ড গোলমালের শব্দ। গ্রামবাসীদের ভয়ার্ত চিৎকার –‘ বাঘ বেরিয়েছে! বাঘ বেরিয়েছে! মুহূর্তে পরিবেশ বদলে গেল। কয়েক মিনিটের মধ্যে বন্দুক কাঁধে বেরিয়ে…

ও আমার জুঁই
পুষ্পে পল্লবে শোভিত ও সুরভিত রবীন্দ্র-সাহিত্যে জুঁই ফুলের সৌরভ-সন্ধান রবীন্দ্রনাথের গানে কোন কোন ফুল আছে এবং সর্বোপরি বিভিন্ন ক্ষেত্রে তাদের কী ভূমিকা তার চেয়ে বলা অনেক সহজ তাঁর গানে কোন কোন ফুল নেই। বাংলার পরিচিত ফুলগুলির মধ্যে গীতবিতানে নিম্নোক্ত ফুলগুলি অনুপস্থিত : ঘেঁটু, টগর, গাঁদা, ডালিয়া, গন্ধরাজ, শালুক, শাপলা। আরও কিছু ফুল থাকতে পারে, তবে…

কোম্পানি-আমলের কোলকাতা এবং বাঙালির কারিগরি কেরামতি
রবীন্দ্রনাথের জীবনস্মৃতিতে সীতানাথ ঘোষ নামের এক ব্যাক্তির কথা উল্লেখ করেছিলেন। সীতানাথ ঘোষ রবীন্দ্রনাথের প্রাকৃত বিজ্ঞানের শিক্ষক ছিলেন। কিন্তু তাঁর নেশা ছিল নানা রকমের কলকব্জা বানানো। ১৮৭০ সালের হিন্দু মেলায় সীতানাথ ঘোষ তাঁর নিজের তৈরি এয়ার পাম্প এবং যন্ত্র-চালিত তাঁত প্রদর্শন করেছিলেন। তাঁর উদ্ভাবিত যন্ত্রের শেষ পর্যন্ত কি হয়েছিল তা বিশেষ জানা না গেলেও সেই সময়ে…

আঁধার পেরিয়ে
১ “কাহার অভিষেকের তরেসোনার ঘটে আলোক ভরে।উষা কাহার আশিস বহিহল আঁধার পার।” মাঝেমধ্যে কিছু লাইন আমার ভিতর রাজত্ব করে। দেবদারু পাতায় সাজানো ছোট্ট মঞ্চ – সেখানে একটা হারমোনিয়াম তবলা ও মাইক্রোফোন। সন্ধের একটু আগে কালবৈশাখী থামলে বেজে ওঠে কিশোর কুমারের কণ্ঠে এই গানের কলি – পাড়ার রবীন্দ্রজয়ন্তী। এখনও একটা ঘোর। এখানে আমি সেরকম কিছু একটা…
