শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Author: Editor

  • লবঙ্গি- বুকের কাছাকাছি …

    লবঙ্গি- বুকের কাছাকাছি …

    আজ এখানে মেঘ করেছে। সকালে খুব খানিকটা বৃষ্টি আর সোঁ সোঁ হাওয়া। লবঙ্গির কথা মনে পড়ল। বেশ তবে আজ লবঙ্গি বনের কথাই হোক। লবঙ্গি রেঞ্জের বন আমাকে আলাদা করে টানে। সেখানে ঘোর সবুজের লণ্ডভণ্ড আর বাঘের অভয়ারণ্য, জলখাই দীঘি, আতা-কাঁঠাল খেতে আসা হাতির দঙ্গল, এদিক-ওদিক বয়ে চলা পাগলাঝোরার স্রোত, চারিদিকে পাহাড় আর পাহাড় আর তার…

  • কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী

    কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী

    ১৯৮৬ সালের এপ্রিল মাস। সেবার ব্যঙ্গচিত্রী চন্ডী লাহিড়ী এলেন আগরপাড়ার প্রভাসতীর্থে কচি-কাঁচাদের একটি আঁকার প্রতিযোগিতা পরিচালনা করতে এবং আসর শেষে পুরস্কার বিতরণী সভায় পৌরোহিত্য করতে। সারাটা দিন কাটিয়ে বিকেলে ফিরেছিলেন তিনি। সদাহাস্যময় আড্ডাবাজ আমুদে মানুষ।

  • দুটি কবিতা

    দুটি কবিতা

    অলৌকিক কখনও চাঁদ মুসলমান কখনও চাঁদ হিঁদুকখনও হাটবারের পরে হাটচালাতে ইঁদুরহন্যে হয়ে খাদ্য খুঁজে, বিফল হয়ে রেগেরুটির মতো চাঁদকে খোঁজে চাঁদ ঢাকলে মেঘে কখনও চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখে ফেলাস্বপ্ন এবং স্বপ্নভঙ্গ – এমনতরো খেলারশুরুও নেই শেষও নেই; শেষ না থাকাই শ্রেয়তবুও চাঁদ স্পর্শ করার স্পর্ধা স্মরণীয় চাঁদ ছুঁয়েছো চাঁদ পেড়েছো চাঁদের তাতে কিআমরা বরং…

  • বঙ্গজীবনের পাঁচালি- চোদ্দ শতক (১০)

    বঙ্গজীবনের পাঁচালি- চোদ্দ শতক (১০)

    পূর্ব বাংলা পাকিস্তানের প্রদেশ হবার পরেবাঙলা ভাষার দাবি ওঠে সেই একই বৎসরে।কী ভাবে হয়েছিল বাংলাভাষার অধিকার হরণ —আগেই আমরা দিয়েছি তার কিছু কিছু বিবরণ।উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাজভাষা —এই ঘোষণায় বাঙালিদের বাড়ছিল হতাশা।।বাংলাই হবে রাষ্ট্রভাষা — পাক সরকারের উদ্দেশেঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সমাবেশেএই দাবি তোলা হয় আর একে করেন সমর্থনশহিদুল্লাহ, মনসুর আহমেদ প্রমুখ বিদ্বজ্জন।।রাষ্ট্রভাষা সংগ্রাম…

  • স্বেচ্ছাচার কবলিত রবীন্দ্রসঙ্গীত

    স্বেচ্ছাচার কবলিত রবীন্দ্রসঙ্গীত

    নিজের গান সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, ‘এই পার্থিব জীবন ও পৃথিবীর মানুষকে আমি ভালোবেসেছি। এই ভালোবাসা রেখে গেলাম আমার গানের সুরে গেঁথে। মানুষ যদি মনে রাখে, তবে এই গান দিয়েই রাখবে।’ কবির প্রয়াণের পর চুরাশিটি শ্রাবণ অতিক্রান্ত। ইতিমধ্যে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির জগতে ঘটে গেছে আমূল পরিবর্তন, অনেক ভাঙচুর, অনেক পুনর্নির্মাণ। আধুনিক ভাবনার সঙ্গে তাল মিলিয়ে…

  • বিদ্রোহ ও ভালোবাসার কবি নজরুল

    বিদ্রোহ ও ভালোবাসার কবি নজরুল

    নজরুল-কাব্যের আসল কথা হল বিদ্রোহ বা লড়াই। দ্বিতীয়, ভালোবাসা। বিংশ শতাব্দীর তরুণদের মধ্যে তিনিই হচ্ছেন প্রথম কবি, বরীন্দ্রনাথের যশোমন্ডলের মধ্যে থেকেও যিনি খুঁজে পেয়েছেন স্বকীয় রচনাভঙ্গি এবং দৃষ্টিভঙ্গি। ধূমকেতুর মতই তাঁর আবির্ভাব। সাহিত্য সঙ্গীতের ক্ষেত্রে তিনি যেন কালবৈশাখীর ঝড়। প্রথম মহাযুদ্ধে নজরুল ইউনিফর্ম পরে সৈনিকের ব্রত গ্রহণ করেছিলেন পরে ইউনিফর্ম খুলে ফেললেও সৈনিকের ব্রত নিয়েই…

  • ব্যোমকেশ-স্রষ্টা শরদিন্দু

    ব্যোমকেশ-স্রষ্টা শরদিন্দু

    বাংলা চলচ্চিত্রে ইদানীং ব্যোমকেশ বক্সীকে নিয়ে ছবি নির্মাণ করার আগ্রহ বেড়েছে। হবেই তো! ব্যোমকেশ বক্সী মানেই টানটান রহস্য এবং রোমাঞ্চ। বাঙালি আজ নতুন করে যেন ব্যোমকেশের প্রেমে পড়েছে। কিন্তু ব্যোমকেশের যিনি স্রষ্টা, তাঁকে আমরা কতটা চিনি। একদিন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে সৃষ্টি হয়েছিল ব্যোমকেশ এবং তার সঙ্গী অজিত। অনেকটা শার্লক হোমস এবং ওয়াটসনের আদলেই আমরা তাদের…

  • বাঙালির জীবনচর্চায় ‘উদরবিভাগ’-এর উজ্জ্বল উপস্থিতি

    বাঙালির জীবনচর্চায় ‘উদরবিভাগ’-এর উজ্জ্বল উপস্থিতি

    খুব প্রাচীন কালের বাঙালির খাদ্যাভাস কেমন ছিল তা নিয়ে কোনো সুসংবদ্ধ নথি পাওয়া না গেলেও এটা বোঝা যায় ভাত খাওয়াটা অস্ট্রিক ভাষাভাষী আর আদি-অস্ট্রেলীয় মূল জনগোষ্ঠীর সংস্কৃতি থেকেই প্রবাহিত হয়েছে বাঙালির মধ্যে। অস্ট্রিকরাই এ দেশে প্রথম চাষ-বাসের প্রচলন করেছিল। সেটা প্রায় পাঁচ হাজার বছর আগের কথা। আর্যরা চাষবাস করতে জানত না। তারা মূলত পশুপালক ছিল।…

  • বিপর্যয়ের ক’দিন আগে… ভূস্বর্গ

    বিপর্যয়ের ক’দিন আগে… ভূস্বর্গ

    ভোর সাড়ে পাঁচটা, শ্রীনগর তখনও শুনশান। প্রায় পা টিপে টিপেই হোটেলের ঘর থেকে বেরিয়ে পড়লাম। গতকাল রাতে জম্মু থেকে শ্রীনগর ঢুকেছি সড়কপথে। এসেছি মহিলাদের এক জাঁদরেল গ্রুপের সাথে, সকলেই প্রায় চল্লিশের উপরে। নতুন জায়গায় এলেই ভোর দেখার তাড়নায় বেড়িয়ে পড়ি। শুনশান রাস্তা, কিছু গাবলুগুবলু লোমশ কুকুর ছাড়া আর কেউ নেই। বেশ কিছুটা হেঁটে পড়লো জিরো…

  • বিলাসীর বিলাস

    বিলাসীর বিলাস

    আনন্দময়ী মায়ের থানে, বুকের আঁচলটাকে বেশ করে বিছিয়ে নিয়ে দুই মেয়েকে কোলের ভাগে বাগিয়ে নিয়ে শুয়েছিল বিলাসী। অকালবিধবা বিলাসী এই সবে তার স্বামীটাকে খেয়েছে। না মানে গ্রামের খুড়ি কাকীরা তাই বলেছে ওকে। সে যাই হোক, বিলাসী জানে সত্যিটা। যেদিন ওর ওই তিন বছরে বিয়া করা স্বামী ট্রাকের সঙ্গে সাইকেলের ধাক্কায়, হঠাৎ মারা গেলো, সেদিন বিলাসী…