শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

আমাদের লুপ্ত সব বোধ

তোমার
করতলে রাখি হীরণ্যগর্ভ মাটি,
প্রসবিনী হও —
দয়াবান মেঘ আর উন্মুখ সূর্যের প্রসন্নতা নিয়ে।

এখানে করোটির ভিতর অদ্ভুত লিখন
থেমে আছে,পূণ্যশ্লোক অসমাপ্ত —

জাগাও

আমাদের লুপ্ত সব বোধ
মেধার ভিতর জন্মদাগ রেখে যায়।
খুঁজেছি তাকে,খুঁজেই চলেছি
স্তব্ধতার পাশে জাগিয়ে রেখেছি এই চোখ
একাকী —

এখনও দেখিনি তাকে
আমার ভিতর
প্রতিদিন যে শুধু আমাকেই লেখে !
তার সে ছায়া মুখ
ব্রহ্মান্ড জলে ভেসে যায়।

উৎকর্ণ আছি
শব্দের অতীত সেই ধ্বনি নিয়ে
যদি ডেকে নাও তুমি
সমূহ বিষাদ ছিঁড়ে
নক্ষত্রের আরও কাছাকাছি।

[লেখকের অন্য রচনা]

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.


5 1 vote
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
সৌরভ হাওলাদার
সৌরভ হাওলাদার
8 months ago

“আমার ভিতর,
প্রতিদিন যে শুধু আমাকেই লেখে!”

চমৎকার।

Utpal Bandopadhyay
Utpal Bandopadhyay

অনেক ধন্যবাদ।🙏