শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

মৌন পাহাড়ের পাশে সাজিয়ে রাখি শান্ত নদীটিকে।
মন্ত্রের মতো ভোর,শান্ত অবগাহন
পায়ে পায়ে মখমলি সবুজ, আর
আকাশে গভীর সমুদ্রের নীল।

স্বপ্নের ফেরিওয়ালা নয়,
কাশ্মীর ফেরি করে এ স্বপ্ন, স্বপ্নের মতো ছবি।

কাশ্মীর

মনে পড়ে,পহেলগাঁওয়ের ইয়াসিনকে,
নিজের খাবার থেকে এক টুকরো ‘গিরদা’ হাতে দিয়ে বলেছিল,
‘মেহেমাননওয়াজি’ কাকে বলে জানে ওরা
বলেছিল,‘আল্লাহ সবার,সন্ত্রাস নয়’।
ফিরানের ভেতর কাংড়ির কাঠকয়লার ব্যথাতুর আগুন
দেখেছিলাম ওর চোখে। সামনে লিডার।
পশ্চিম আকাশে সূর্য রঙ ছড়াচ্ছে,
বাতাসে মাগরিবের সুর —
একটুকরো ভারতবর্ষ এসে বসেছিল ইয়াসিনের মুখের ওপর।

সীমান্তে আজ গুলির বদলা গোলা,
সন্ত্রাসের ঘরে নরকের ঠিকানা লেখা।
শুধু সীমানা পেরোয় না ধর্ম
তাই মনের সীমান্ত বিষিয়ে উঠছে ধোঁয়ায়,
ধোঁয়ার রঙ নীল
মৌন পাহাড়ের পাশে শান্ত নদীটির ছবি গিলে ফেলতে চায়।

তবু কিছু ফুল ফোটে,ফুটে যায়
ঘষটে যাওয়া পাথরের আনাচে কানাচে
নেহাৎ উপেক্ষায়…

ধর্মনিরপেক্ষতা সেই কীট-দষ্ট ফুল
যাকে কুঁড়ে কু্ঁড়ে খেলেও

শেষপর্যন্ত সুগন্ধই দেবে।

স্বপ্নের ফেরিওয়ালা

[লেখকের অন্য রচনা]

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.


0 0 votes
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
Anindya Sanyal
Anindya Sanyal
10 months ago

আন্তরিক শুভেচ্ছা জানবেন।🌿🌿

Utpal Bandopadhyay
Utpal Bandopadhyay
Reply to  Anindya Sanyal
9 months ago

ধন্যবাদ। নমস্কার নেবেন।