শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Short Story

  • স্বপ্নতরু

    স্বপ্নতরু

    পরার্থপরতার প্রতি জগবন্ধুর আর আস্থা রইল না। তাঁর অফিসের বস চক্রবর্তীবাবু অতীব সদাশয় পরোপকারী মানুষ । তাঁর কন্যা গত কয়েকদিন আগেই অকাল বিধবা হলেন। বাড়ির ফলবতী আমগাছটা বাজ পড়ে নষ্ট হল। জগবন্ধুর স্ত্রীর দ্বিতীয় সন্তান হবার সময় রক্তাল্পতা জনিত কারণে প্রসবের সময় বিরল গ্রুপের রক্তের প্রয়োজন হল , তখন এই মানুষটিই শোনা মাত্র নিজের রক্ত…

  • দণ্ডবৎ হই মা

    দণ্ডবৎ হই মা

    এবড়োখেবড়ো মাটিতে বাঁচতে গেলে বোধহয় প্রকৃতির রূপ রস বাস নিয়ে জীবনের গরিমাটা — নিয়ত বেঁচে ওঠার মহার্ঘ্য ভাবটা সবার আগে রক্ষে করতে হয় ৷ আর এটা আমি শিখি — আমার বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের কাছে ৷ কখনো গোপন জল লুকোই ওদেরই বাঁচার মরীয়া চেষ্টা দেখে ৷ আমি তাই ওদের দিই আমার পছন্দসই নানা নাম ৷ আমার…

  • মিষ্টিমুখ

    মিষ্টিমুখ

    কড়্ কড়্ কড়্…. কড়াৎ!কালো আকাশের বুক চিরে আলোর ঝলকানি থেকে থেকেই দেখা যাচ্ছে। সাথে প্রবল ঝোড়ো হাওয়া।বছর তিরিশেক আগের কথা।ঠাকুরঘরে ঠাকুমার পোঁ পোঁ শাঁখের আওয়াজ আর কালবৈশাখীর শোঁ শোঁ শব্দে চৈত্রের সন্ধ্যায় একটা অদ্ভুত উন্মাদনা।পাড়া জুড়ে লোডশেডিং। বেলা চারটে নাগাদ চারিদিক কেমন ‘থ’ মেরে গেল। মা তাই গোগলকে তখনই বলেছিলেন, ‘যা ছাদ থেকে মেলা কাপড়গুলো…

  • কা – ল – সা – প

    কা – ল – সা – প

    বয়স ষোলো হতে না হতেই বিয়ে হয়ে গেলো কুমুরানীর। বোন কমলার বিয়ে হয়েছে বছর খানেক আগেই। কুমুদিনীর মুখশ্রী সুন্দর, কিন্তু রঙখানি চাপা। অন্য বোনদের মতো চম্পকবর্ণা নয় সে। তাই লেখাপড়াতে মেধাবিনী হয়েও বিয়ের বাজারে তার দাম যেন একটু নিচের দিকেই। তা তেমনটাই হতো বটে সে’সব কালে। ওদিকে কমলা, মাস্টারমশাই এলেই যে মায়ের খাটের তলায় সেঁধোত,…

  • খ অর্থ আকাশ

    খ অর্থ আকাশ

    “আমার আঙুলগুলো একটু টেনে দে না।” শ্রাবণীর কথায় একটু অবাক হয় অপ্রতীম। তবুও পুরোনো বন্ধুর হাতের আঙুলগুলো আলতো করে চাপ দিয়ে টেনে দিতে থাকে। শ্রাবণী বলে, “আগের মতো নরম আর নেই, বল?” কথাটা শোনামাত্র কেমন যেন থমথমে হয়ে উঠল। এতগুলো দিন, ঝপ করে চোখের পলকে পার হয়ে গেল! এখনও তো মনে হয়, ঠিক কলেজবেলা! ক্লাস…

  • বেস্ট ফ্রেন্ড

    বেস্ট ফ্রেন্ড

    “দেখি তো পেপার্সগুলো! এক্সামটা কেমন হল?….. এ কী! খাতায় এসব কী লেখা! ‘আই লাভ শ্রেয়সী‘……মানে? পাশে আবার দুটো হার্ট আঁকা। বলি এসব হচ্ছেটা কী?”স্টাডি রুমে বসে সবে অফিসের ফাইলগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করেছি। গিন্নীর আচমকা চিৎকারে পিলে চমকে যাওয়ার জোগাড় আর কী….!ডাবলু স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে এখন একটু কার্টুন দেখছে, ওর প্রিয় গোপাল…

  • কথা বল, বল কথা

    কথা বল, বল কথা

    আমাদের স্কুলে বধির বা Hearing Impaired বিভাগে একটি দারুণ বাঁদর আর দারুণ সোনা ছেলে আছে ৷ বাঁদরামি আর সোনামি দুইয়ে মিলে fantastic হয়ে গেছে আমাদের লিডার। হ্যাঁ —–লিডার বলেই ডাকি তাকে।লিডার সবসময় হাত-পাগুলোকে ছুটিয়ে চলেছে গগনের পানে। লিডার বলেই যেন সে উড়ে চলবে বাকিদের মাথার ওপরে প্যারালালি ৷ ফলে কী হয় —-ক্লাসরুমের যেখান দিয়ে সে…

  • অলি-র কথা শুনে

    অলি-র কথা শুনে

    “এলেক্সা, একটা গান চালাবে?”“নিশ্চয়ই, কী গান শুনতে চাও?”“শুক্রবারের রাত, হাতে ডবল অন দ্য রক্স। কী শোনা উচিত?”“গজল জাতীয় কিছু? নাকি আইরিশ কান্ট্রি সঙ বা বাংলা ভাটিয়ালি? বা হেমন্ত মুখোপাধ্যায়ের ‘অলির কথা শুনে…’”“হেমন্তের গান চলতে পারে, তবে ওই গানটি নয়।”“বেশ, ওটা না হয় বাদ দিলাম।”“যা হয়, তুমি চালাও।”“শুধু ইনস্ট্রুমেন্টাল মেলোডি? চলবে?”“সব চলবে, পর পর দাও।”“বেশ। তবে…

  • বেবিবাম্প

    বেবিবাম্প

    দরজায় নক করে ঘরে ঢুকে সবিতা বললো, ‘ম্যাডাম, আপনার সঙ্গে দুরন্ত সংবাদ চ্যানেলের সম্পাদক ও সঙ্গে সাংবাদিক প্রিয়ন্ত মজুমদার দেখা করতে এসেছেন। এই যে কার্ড পাঠিয়েছেন। বলছেন, খুব জরুরি দরকার। ’

  • ভো.. ও…. ও…. ও….কাট্টা

    ভো.. ও…. ও…. ও….কাট্টা

    অ্যালার্ম ক্লকটা কি আজ বড্ড তাড়াতাড়ি বাজল? তা-ই বা কী করে হয়? কাল রাতে শুতে শুতে সত্যিই তো কত দেরি হয়ে গেল। প্রায় দুটো। প্যান্ডেলের কাজ আর বাকি ডেকোরেশনগুলো যে এত সময় খেয়ে নেবে কেউ ভাবতেই পারিনি।বাইরে তখনও অন্ধকার। স্ট্রিট ল্যাম্পগুলো দিব্যি জ্বলছে। পাড়ার অলিগলির অতন্দ্র প্রহরী সারাবছরের বিশ্বস্ত সাথী লালু-ভুলু কালুর দল সারারাত ডিউটি…