শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Rabindra Sangeet

  • কবে কখন কোন বর্ষার গান

    কবে কখন কোন বর্ষার গান

    এ বছর সময় মতই বর্ষা এসেছে এই বঙ্গে। আর আমরা যখন দেখতে পাচ্ছি আকাশে ঠিক তেমনি মেঘেরই আনা গোনা চলছে, যে মেঘ দেখে রবি ঠাকুর লিখেছিলেন – ‘রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে/ নব তৃণদলে বাদলের ছায়া পড়ে……’, তখন চারিদিকের সব রকম মালিন্য, ক্লেদ, বিপন্নতা উপেক্ষা করে আমাদের পুরাতন হৃদয় একটু হলেও পুলকে দুলে উঠছে বৈকি।…

  • সেদিন যে রাগিণী গেছে থেমে…

    সেদিন যে রাগিণী গেছে থেমে…

    “ও পারেতে বিষ্টি এল,ঝাপসা গাছপালা।এ পারেতে মেঘের মাথায়— .একশো মানিক জ্বালা।বাদলা হাওয়ায় মনে পড়েছেলেবেলার গান—‘বিষ্টি পড়ে টাপুর টুপুর,নদেয় এল বান।” একদা জীবনপ্রভাতে, বহুশ্রুত, বহুপঠিত এই কবিতার পংক্তিগুলি আজ জীবনের অস্তাচলপ্রান্তে এসে যখন মনে মনে আবৃত্তি করি তখন বুকের ভিতর হুহু করে ওঠে। শুধু ছেলেবেলার নয়, জীবনের সব পর্বে সব মুহূর্তে থেমে যাওয়া সমস্ত গান যেন…

  • রবীন্দ্রসঙ্গীত সাধনার স্বাধীনতা

    রবীন্দ্রসঙ্গীত সাধনার স্বাধীনতা

    কত রাজা আসে যায়, ইতিহাসে চিহ্নহীন তার পদ ধ্বনি বেজে বেজে চলে …। ( ফেরারি ফৌজ, প্রেমেন্দ্র মিত্র) ‘স্বপন দেখিছে রাধারানী, আহা স্বপন দেখিছে রাধারানী’। না । রাধারানী নন – স্বপ্ন দেখছিল দুখিরাম। সে ভারি খুবসুরত খোয়াব, জীবন ধন্য করা খোশখেয়াল। অক্ষাংশ – 22.5422 আর দ্রাঘিমাংশ – 88.3442 যেখানে কাটাকুটি করেছে স্বপ্নের শুরু ঐখানে। পাঠক…

  • স্বেচ্ছাচার কবলিত রবীন্দ্রসঙ্গীত

    স্বেচ্ছাচার কবলিত রবীন্দ্রসঙ্গীত

    নিজের গান সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, ‘এই পার্থিব জীবন ও পৃথিবীর মানুষকে আমি ভালোবেসেছি। এই ভালোবাসা রেখে গেলাম আমার গানের সুরে গেঁথে। মানুষ যদি মনে রাখে, তবে এই গান দিয়েই রাখবে।’ কবির প্রয়াণের পর চুরাশিটি শ্রাবণ অতিক্রান্ত। ইতিমধ্যে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির জগতে ঘটে গেছে আমূল পরিবর্তন, অনেক ভাঙচুর, অনেক পুনর্নির্মাণ। আধুনিক ভাবনার সঙ্গে তাল মিলিয়ে…

  • রবীন্দ্রনাথের ব্যতিক্রমী দুটি গ্রীষ্মসঙ্গীত

    রবীন্দ্রনাথের ব্যতিক্রমী দুটি গ্রীষ্মসঙ্গীত

    গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে আলোচনার জন্য বেছে নিলাম দুটি রবীন্দ্রসঙ্গীত।রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের ২৮৩ গানের মধ্যে গ্রীষ্ম উপপর্যায়ের গানের সংখ্যা মাত্র ১৬। যেখানে বর্ষাসঙ্গীত ও বসন্তসঙ্গীতের সংখ্যা যথাক্রমে ১১৪ ও ৯৬। রবীন্দ্রনাথ গ্রীষ্মের গান লিখতে শুরু করেন ৫৮ বছর বয়স থেকে।রবীন্দ্রনাথ তাঁর গানে গ্রীষ্মঋতুকে প্রত্যক্ষ করেছেন মূলত দুটি দৃষ্টিকোন থেকে। কখনও কখনও গ্রীষ্মকে তিনি অনুভব…

  • আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে : অন্তরঙ্গ পাঠ

    আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে : অন্তরঙ্গ পাঠ

    আজ আলোচনার জন্য আমরা বেছে নিয়েছি সর্বাধিক পরিচিত রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটি : আগুনের পরশমণি। সুদূর শৈশবে প্রায় চেতনার উন্মেষুহূর্ত থেকেই এই গানটি আমরা শুনে থাকি। কোন না কোন সময়ে এই গানটি গায় নি ( একক কন্ঠেই হোক বা সমবেত কন্ঠেই হোক) এমন বঙ্গসন্তান বোধহয় খুঁজে পাওয়া যাবে না। অতিপরিচিত এই গানটি সম্বন্ধে আমার ব্যক্তিগত অনুভূতি…

  • শীতের হাওয়ার লাগল নাচন

    শীতের হাওয়ার লাগল নাচন

    সুপ্রভাত অদেখা বন্ধুরা। আজ শীতের সকালে শীতের একটি পরিচিত গান নিয়ে ব্যক্তিগত অনুভূতি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই : “শীতের হাওয়ার লাগল নাচন”। শীতের হাওয়ার লাগল নাচন আমলকির এই ডালে ডালে।পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করল শেষে,তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥শূন্য করে ভরে দেওয়া যাহার…

  • অমল ধবল পালে লেগেছে

    অমল ধবল পালে লেগেছে

    আজ শারদ প্রাতে সকলের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেবার জন্য বেছে নিলাম শরতের একটি অতি পরিচিত গান : অমল ধবল পালে লেগেছে। আমার অত্যন্ত প্রিয় এই গানটি নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু স্থানাভাবে সব বলা গেল না। সংহত কোন বিশ্লেষণ নয়, শুধু ইতস্তত, বিক্ষিপ্ত “মনের কথার টুকরো আমার” তুলে দিলাম, সহৃদয় পাঠক নিজের…

  • ২২শে শ্রাবণ

    ২২শে শ্রাবণ

    ঊনআশি বছর আগে বর্ষণ মুখরিত সেই শ্রাবণ দিনটিতে কলকাতা তথা অবিভক্ত বাংলায় সূর্য অস্তমিত হয়েছিল দুপুর বারোটা দশ মিনিটে। এত বড় মাপের সূর্যাস্ত বাঙালির মননে চেতনায় আর আসেনি। চলে গেছিলেন রবীন্দ্রনাথ । একটি জাতির ভাষা ও সংস্কৃতিকে বৈভবে, সমৃদ্ধিতে স্বাবলম্বী করে, আন্তর্জাতিক প্রতিষ্ঠা দিয়ে, বিপুল কর্মমুখর একটি পূর্ণ জীবনের পরিক্রমা শেষে অমৃতপথযাত্রী হয়েছিলেন তিনি। বাইশে…

  • রবীন্দ্র-স্মরণ সন্ধ্যায় শ্রী সুগত মজুমদার

    রবীন্দ্র-স্মরণ সন্ধ্যায় শ্রী সুগত মজুমদার

    রবিচক্রের রবীন্দ্র-স্মরণ সন্ধ্যায় রবীন্দ্রনাথের গানে আসর মাতালেন শ্রী সুগত মজুমদার। আগরপাড়ার ‘প্রভাসতীর্থ’ সভাঘরে ৩০ জুন ২০২৪ তারিখে আয়োজিত রবিচক্রের রবীন্দ্র-স্মরণ সন্ধ্যায় উদাত্ত কণ্ঠের রবীন্দ্রনাথের গানে শ্রোতাদের মন জয় করে নিলেন বর্ষীয়ান শিল্পী শ্রী সুগত মজুমদার। শ্রী সুকান্ত মুখোপাধ্যায় দ্বারা চিত্রায়িত এই অনুষ্ঠানটি প্রকাশিত হয়েছে রবিচক্রের ‘বাংলার মুখ ও মনন’ ইউটিউব সাংস্কৃতিক চ্যানেলে।