Tag: Poetry

খরা
ফাগুন শেষে মাটির কষ্ট, তৃষ্ণা কাতর প্রাণআগুন ছোঁয়া শস্য ক্ষেতে,মনের বিরূপ টান। দীঘল চোখে শুকিয়ে কাজলরাতমোহিনী হাঁকে,‘জল চাই গো, জল যে খরা,জল কোথাকে পাই’-এ পোড়া দেশ ক্লান্ত বড়ো,নটে গাছটি মুড়াই আরোবাউড়ি পাড়ার পথে ঘাটেউড়ছে ধুলোর ছাই।‘জল চাই গো, জল যে খরা,জল কোথাকে পাই।’ ফাগুন শেষে একলা ঘর- একলা মনের টানরাত দুপুরে প্রসব ব্যথায়পোয়াতি আনচান। ঋণের…

ন্যাপকিন
দোকানে তুফান ওঠে— ভারত বনাম চীন,সময় বিচার করে, কে পিঁপড়ে কে হাতি!দরকার মিটে গেলে ডাস্টবিনে ন্যাপকিন,বৃথাই অহংবোধে ডুবে আছি নেহাতই— বৃথাই আকাশ দেখে আশাবাদ রচনা:কে কার বদল আনে? ইতিহাস হেসে যায়।মিথ্যের স্রোত এসে কিনে নেয় জোছনা,মানুষ তো বরাবরই দিশাহীন, নিরুপায়। মানুষ তো এঁকে চলে হতাশার রঙছবিবিষাদের তুলি টেনে আপোষের নেয় স্বাদভাতের প্রশ্ন এলে কাজে যায়…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৮)
নির্মলকুমার বসু একজন পন্ডিত কীর্তিমান,নৃতত্ত্ব, সমাজতত্ত্বে তাঁর বিপুল অবদান।।তাঁর আরো আগ্রহের বিষয় মন্দির-স্থাপত্য,লোকসংস্কৃতি নগরবিজ্ঞান এবং প্রত্নতত্ত্ব।।আরো কত বিদ্যায় যে তাঁর বিচিত্র গবেষণা,সকল কার্যেই মানবকল্যাণ তাঁর ধ্রুব প্রেরণা।।ভারতের সংস্কৃতির ধারায় যে পরিবর্তন —নৃতত্ত্বের আলোয় তিনি তার করেন বিশ্লেষণ। মানুষকে জানতে ও বুঝতে চালান অন্বেষণ,পায়ে হেঁটে করেন তিনি ভারত পর্যটন।।উদ্যোগে অক্লান্ত তিনি উদ্যম অফুরন্ত–ইংরেজি ও বাংলাতে তিনি…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৭)
সোনার বাংলার ইতিহাসের প্রসঙ্গে এখনধর্ম-আন্দোলনের কথা করিব বর্ণন।।ধর্মচর্চার সঙ্গে সঙ্গে জগতের কল্যাণরামকৃষ্ণ মিশনের ছিল বিশেষ অভিজ্ঞান।।শতকের শুরুতে হলে প্লেগের প্রাদুর্ভাব ,ছিল স্বাস্থ্যচেতনা ও চিকিৎসার অভাব —বিবেকানন্দের নির্দেশে তাঁর শিষ্যগণদুর্গতদের সেবায় রত ছিলেন অনুক্ষণ।।কলকাতার পথঘাট ও পল্লী জঞ্জাল পরিকীর্ণ,ঝাড়ু হাতে নিবেদিতা সেথা হন অবতীর্ণ।।সদানন্দের সঙ্গে তিনি অকুণ্ঠিত চিতেচিকিৎসার পরিষেবা দেন পল্লীতে পল্লীতে।।দুর্ভিক্ষের প্রকোপে উত্তরবঙ্গে, বৈদ্যনাথেরামকৃষ্ণ সংঘের…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৬)
এ পর্যন্ত বলা হল নানারকম প্রসঙ্গেকয়েক দশক জুড়ে যা যা ঘটেছিল বঙ্গে।।বেছে বেছে তুলেছি আমরা ঘটনা-নিচয়হয়তো ফোটে নি তাতে সামগ্রিক পরিচয়।।রাজনীতি-মহলের কথাই বেশি ছিল তাতে,ঢুকি নি ততটা আমরা অন্য আঙিনাতে।।এবার তাতে ক্ষান্ত দিয়ে আমরা কিছুক্ষণ,অন্যান্য মহলের কথাও করব উত্থাপন।এমনই এক বিষয় বঙ্গের নারী জাগরণ,এবার এই প্রসঙ্গে কিছু শোনো সভাজন।।বঙ্গদেশে ত্রয়োদশ ও চতুর্দশ শতকএনেছিল পাশ্চাত্যের শিক্ষার…

যুগপুরুষ
“Vivekananda’s words are great music, phrases in the style of Beethoven, stirring rhythms like the march of Handel choruses.” – Romain Rolland স্বামী বিবেকানন্দ আগ্নেয় লাভা হৃদয়ে ধরেছ তুমিচোখ থেকে নামে গেরুয়া মন্দাকিনী,আজও হাত রাখো যেখানে জন্মভূমিস্থবিরতা ছুঁয়ে পড়ে আছে দুঃখিনী। তোমার ভিতরে তানপুরা হাতে দেশঅপমানিতের কান্নার মীড় বোনে ,দীপকে জ্বালায় ক্রোধ-বহ্নির রেশশব্দে শব্দে বিপ্লব…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৫)
চল্লিশের দশক বাংলায় আগত যখনআরো কিছু কথা তার শুন সভাজন।।শিক্ষায় নবীন নেতার হইল অভ্যুদয়–কর্মক্ষেত্র কলকাতা বিশ্ববিদ্যালয়।।উপাচার্য পদে যাঁর বিশাল অবদান,শ্যামাপ্রসাদ, আশুতোষের তিনি সুসন্তান।। বিশ্ববিদ্যাচর্চাকেন্দ্র করিতে স্থাপননব নব বিভাগের করিলেন পত্তন —ফলিত পদার্থবিদ্যা ও তথ্যপ্রযুক্তিচৈনিক, তিব্বতীয় ভাষা, ইসলামিক সংস্কৃতি।।প্রতিষ্ঠা লভিলেন এবার বঙ্গসরস্বতী —বাংলায় গবেষণাপত্র পেল অনুমতি।।শ্যামাপ্রসাদ রবীন্দ্রনাথকে জানান আহ্বানবাংলায় দীক্ষান্ত ভাষণ করিতে প্রদান।।এ ছাড়াও শ্যামাপ্রসাদ নিলেন…

লিমেরিক
রসাত্মক খেউড় থেকে রূপান্তরের গল্প এবংএক ডজন লিমেরিক লিমেরিক বলা যেতে পারে একধরণের চুটকি ছড়া মুখ্যত হাস্য এবং ব্যঙ্গরসাত্মক। পাঁচটি লাইনে গড়া এই পঞ্চপদীর প্রথম , দ্বিতীয় এবং পঞ্চম লাইনে একই অন্তমিল এবং তৃতীয় ও চতুর্থ লাইনে আলাদা অন্তমিল এবং তারা আকারে এবং মাত্রায় কিছুটা ছোট। অর্থাৎ মিলের বিন্যাস ক ক খ খ ক ।…

বঙ্গজীবনের পাঁচালী : চোদ্দ শতক (৪)
বিশের দশকের এক নতুন বিস্ময় –পর্দায় মানুষ নাচে, করে অভিনয় ।।বিনোদনে ছায়াছবি নবীন মাধ্যম,কত গুণী নট ও স্রষ্টা ঢালি নিজ শ্রমগড়িল এ তিলোত্তমা শিল্প-সুষমায়,সকলের উল্লেখের নাহিকো উপায়।।শতকের প্রথমেই সিনেমার আগমন,ছায়াছবি বাণীহীন ছিল যে তখন।।সে যুগেও নির্দেশনা, পরিবেশনায়বাঙালি কৃতীর দান লক্ষ করা যায়।। ধীরেন্দ্রনাথ, হীরালাল আর বীরেন সরকার,হিমাংশু রায় আদি নাম কত বলি আর ।।তিরিশের দশকে…

প্রতিবেশী
মানুষই মানুষ মারে মানুষের মতোমানুষই পুড়িয়ে দেয় মানুষের ঘর,যেখানে অনেক লোক ভয়ে অনুগতসেখানে যায়না পাওয়া জীবন্ত স্বর। যেখানে সকল লোক হুজুগ-বিলাসীমতের অমিল হ’লে নেভাবেই শ্বাস,সেখানে সুস্থ কোনো ছাত্র বা চাষীতাকিয়ে বুঝতে পারে মিথ্যে আকাশ। যেখানে ধর্ম মানে তুমি-আমি আঁকাপথের বিভেদ হ’লে সজোরে আঘাতসেখানে কীসের এত উল্লাসে থাকা!প্রতিমা মুণ্ডুহীন—নেমে আসে রাত। যেখানে হিন্দু কবি হয়ে ওঠে…
