শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Chandranath Bhattacharyya

  • জীবনানন্দ

    জীবনানন্দ

    দ্রোহের আগুনে পুড়ছিল জীর্ণতা ,স্থবির আঁধার, স্বপ্ন, পুরাণ কথা,বিনির্মাণের তীব্র সে ঝঙ্কারশব্দে পয়ারে বেজেছিল বোধে তাঁর। ক্রমশ একাকী নিজেরই মুদ্রাদোষে ,নির্জনতার সেতার রক্তকোষে,ভাঙনের তীরে দাঁড়িয়ে দেখেছিলেনস্থির আঁধারের বুকে বনলতা সেন । ধানসিড়ি আজও পউষের জ্যোৎস্নায়,পৃথিবী প্রবীণ মিরুজিন নদীতীরে,তবুও রক্ত-রণ-উন্মাদনায়ঘুরে ঘুরে ফেরে আপন নষ্ট নীড়ে। হাজার বছর জোনাকির মতো জ্বলে,মহাপৃথিবীর মৃতদের কলরোলেনিহিত সত্য মৌন অন্ধকার –…

  • সাহিত্যে নোবেল, না-নোবেল, রবীন্দ্রনাথ এবং অন্যান্য

    সাহিত্যে নোবেল, না-নোবেল, রবীন্দ্রনাথ এবং অন্যান্য

    (স্মরণীয় – ১০ ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান দিবস) ১৫ নভেম্বর, ১৯১৩। রবীন্দ্রনাথ তাঁর আশ্রমসচিব নেপাল রায় এবং কয়েকজন কাছের জনকে নিয়ে সন্ধের দিকে পারুল বনের দিকে চলেছেন। পথে একজন পিয়ন তাঁকে একটি জরুরি টেলিগ্ৰাম দেন এবং তিনি যথারীতি জোব্বার পকেটে ঢুকিয়ে নেন। সে দিন খুব হাওয়ার রাত। খোয়াইজুড়ে রাস পূর্ণিমার গোল হলুদ চাঁদ উঠেছে। চাঁদের…

  • একটি অবিস্মরণীয় কবিতার জন্ম

    একটি অবিস্মরণীয় কবিতার জন্ম

    ৯ মে, ১৯৩৮‌। ফ্লোরেন্স শহরের Teatro Comunale এ এক মহা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে মিলিত হবে ইতিহাসের দুই কুখ্যাত নায়ক। একটু আগেই ফ্লোরেন্সের Via del Corso দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেছেন কবির ভাষায় “un messo infernale” নরকের এক দূত। উন্মত্ত আলালা আলালা ধ্বনির সঙ্গে স্বর সংগতি রেখে আর্ণো নদীর রাগী ঢেউগুলি তীরভূমিতে আছড়ে…

  • শ্রী ঈশ্বরচন্দ্র শর্ম্মাকে নিবেদিত দুটি কবিতা

    শ্রী ঈশ্বরচন্দ্র শর্ম্মাকে নিবেদিত দুটি কবিতা

    কে যায় ? তিনি হেঁটে চলেছেন। দৃপ্ত পদক্ষেপ। ইস্পাতের মতো দৃঢ় শিরদাঁড়া, সোজা। মাথা উঁচু। সূর্যের দিকে হেঁটে যাওয়া দীর্ঘতম বৃক্ষের মতো।

  • চলিয়াছি গৃহপানে…

    চলিয়াছি গৃহপানে…

    [২৫ জুলাই , ১৯৪১ সাল। দিনটি শুক্রবার। সাতসকালেই আশ্রমবাসীরা সমবেত কণ্ঠে এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার’ গাইতে গাইতে রবীন্দ্রনাথকে অর্ঘ্য অর্পণ করল। শান্তিনিকেতন ছেড়ে চলেছেন কবি। আর কোনদিন ফিরবেন না , বোধ হয় বুঝতে পেরেছেন তিনি। যাওয়ার আগে মোটরগাড়িতে চেপে শান্তিনিকেতন আশ্রমের সবার সঙ্গে দেখা করলেন, গাড়িতে করেই গোটা আশ্রম ঘোরানো হলো…

  • এলোমেলো যা মনে এলো

    এলোমেলো যা মনে এলো

    (১) “কাহৈরি ঘিণি মেলি । অচ্ছহু কীস ।বেটিল ডাক পড়অ চৌদীস ।।আপনার মাংসেঁ হরিণা বৈরী ।খনহ ন ছাড় অ ভুকু অহেরী ।।” চর্যাপদ। মাত্র ১০০০ বছর আগের বাংলা ভাষা ।আজ মৃত, বাঙালি এই ভাষায় আজ কথা বলে না, এমনকি ভাষাবিদ ছাড়া অন্যে বোঝেও না। অর্থাৎ এ ভাষার মৃত্যু হয়েছে এবং মাত্র ১০০০ বছরের মধ্যে ।৬০০-৬৫০…

  • বন্দরের কাল হল শেষ

    বন্দরের কাল হল শেষ

    বিদ্যালয়গুলি,সম্মানিত জ্ঞানবৃদ্ধের মতো,পলিত কেশ, লোল চর্ম,দৃষ্টি অস্বচ্ছ, স্মৃতিও তথৈবচ, অথচ,তাদের সামনে গেলেইঅজান্তেই মাথাটা নুয়ে আসে।ঘরের দেওয়ালগুলো লোনাধরাসেখান থেকে জল গড়িয়ে নামে, যার স্বাদশিশুর কান্নার মতো নোনতা। ব্ল্যাকবোর্ডগুলো যারা ছাত্রদের সঙ্গে কথা বলত,ঘোড়ারা এসে খেয়ে গেছে তাদের,চকগুলো টেবিলে,যেন কবরে শুয়ে থাকা শব্দহীন হাড়,ধরার হাতগুলো ঘোড়াদের ক্ষুরে ছিন্নভিন্ন ;নৈরাশ্য, নৈরাশ্যের কালো সুড়ঙ্গের মধ্যেতলিয়ে যাচ্ছে শিশিক্ষু মুখগুলি,ক্লাসরুমে বসে…

  • তব জয়সঙ্গীত ধ্বনিছে

    তব জয়সঙ্গীত ধ্বনিছে

    রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে অন্যান্য সংগীতের প্রধান পার্থক্য রবীন্দ্রনাথ গান লিখেছিলেন মহাকবির কলম হাতে নিয়ে। পৃথিবীতে এমন কোনো মহাকবি নেই যিনি সংগীত সৃষ্টির ক্ষেত্রে, কী পরিমাণে, কী বৈচিত্র্যে, কী উৎকর্ষের বিচারে রবীন্দ্রনাথের ধারে কাছেও আসতে পারেন। সংগীত, যা ভাষা ও সুরের মেলবন্ধনে সৃষ্ট একটা তৃতীয় শিল্পমাধ্যম, যার ব্যাকরণ এবং আঙ্গিক একেবারেই স্বতন্ত্র : এর সার্থক রূপায়ণ এবং…

  • শ্রী শঙ্খ ঘোষ, শ্রদ্ধাস্পদেষু

    শ্রী শঙ্খ ঘোষ, শ্রদ্ধাস্পদেষু

    (১)মৌন মুখর শব্দধারায়অনেক মুগ্ধ প্রহর হারায়, বোধির গভীর অনিঃশেষে, বইযাপনের সে পার্বণেঘণ্টাধ্বনি ভিতর মনে, তীর্থ ভ্রমণ তোমার দেশে; রবি দীপ্তির সঞ্জীবনীশঙ্খ মধ্যে রুদ্র ধ্বনি গানের মতো নক্ষত্র ছোঁয়, চূর্ণী নদীর ঘূর্ণী স্রোতেফেনিল বিষাদ যখন ফোটে তোমার শব্দ দুঃখে লুটোয়; বধির কানে তারি নির্ঘোষবজ্রে বাজান শ্রী শঙ্খ ঘোষ। (২) হাওয়ায় যখন বারুদ গন্ধদিক হারানো মানুষ অন্ধ,আলোক…

  • গীতাঞ্জলি : উন্মেষ পর্ব

    গীতাঞ্জলি : উন্মেষ পর্ব

    ***গীতাঞ্জলি :স্বর্ণবীণায় নম্র উষারসুরের রেখা । গীতাঞ্জলি :দগ্ধ নিদাঘ স্তব্ধ বনেবাতাস একা।। গীতাঞ্জলি :আকাশ পথে সায়ন্তনীরস্বর্ণাভ রথ। গীতাঞ্জলি :ঝড়ের রাতে দুয়ার ভাঙারিক্ত বসত।। গীতাঞ্জলি :ঋতুচক্রের নুপুর নৃত্যেপদধ্বনি। গীতাঞ্জলি :পাহাড় চূড়োর পরমোজ্বলমুকুটমণি।। গীতাঞ্জলি :দিগন্তনীল পারাবারেসোনার তরী। গীতাঞ্জলি :মর্ত কাছে স্বর্গ যা চায়সেই মাধুরী।। প্রাসঙ্গিক তথ্য:গীতাঞ্জলির প্রথম প্রকাশ ২০এ ভাদ্র, ১৩১৭।১৩১৩ থেকে ১৩১৭র ২৯এ শ্রাবণের মধ্যে রচিত…