Tag: Bengali Culture

বাবা কা নগরী – আমাদের সাড়ে তিন হাত জমি
(দ্বিতীয় পর্ব) काशी में इक मिला जुलाहाबोला : हमको ज़रा बतानाजो क़मीज़ पहनी है तुमनेक्या उसमें नहिं ताना-बाना(ताना-बाना- हरि मृदुल)(কাশীতে এক জোলার সঙ্গে দেখা হলো। সে বলে, আমাকে কী বলতে পারবে? যে কামিজটা তুমি পরে আছো,তাতে কি টানা-পোড়েন নেই?)(তানাবানা-হরি মৃদুল) আমাদের সভ্যতার গর্ব গঙ্গা-জমনি তহজীব। অর্থাৎ এই সংস্কৃতির ভিত্তিতে আছে এদেশের দুই প্রধান নদী, গঙ্গা…

শিব্রাম চকরবরতি ও পেনেটির গুপো সন্দেশ
বিস্মৃতিচারণা (পর্ব ৪) আমার এবারের বিস্মৃতিচারণায় ভেসে আসছে সত্তরের দশকের মাঝামাঝি বাংলা সাহিত্যের রসসম্রাট শিবরাম চক্রবর্তীর আগরপাড়ার প্রভাসতীর্থে আগমন ও তাঁর অসামান্য ভোজনপ্রিয়তার ইতিবৃত্ত। কলকাতার বঙ্গ সাহিত্য সম্মিলনের তিন দিনব্যাপী আসর বসেছে প্রভাসতীর্থের সভাঘরে। এক এক দিন বিভিন্ন পর্বে এক একটি বিষয় নিয়ে বিশিষ্ট অতিথিদের বক্তৃতা, আলোচনা, সাহিত্য পাঠ। আসছেন বাংলা সাহিত্যের তদানীন্তন কুশীলবরা। দিনটা…

দুটি কবিতা
হলুদ আলো হলুদ আলো হলুদ আলোপড়ছে এসে মেঝের ওপরউড়ছে ধুলোয়, ত্রসরেণুররোমাঞ্চে আজ একলা ঘরেডাকছে কাকে, নষ্ট সময়?ডাকছে কাকে, ভালবাসায়মেলছে পাখা, কার আশাতেহলুদ আলো পাখির মতোএই অবেলায়, বিকেলবেলায়? দোসর সে কোন দুঃখের ঘরে থাকেনি কোনদিনতবু তাকে ভালবাসিসে কোন সান্ত্বনার হাতছোঁয়ায় নি ক্লান্ত কপালে কোনদিনতবু তাকে ভালবাসিসে আমার আত্মার দোসরতাই তাকে ভালবাসি।

নজরুল গীতি
রবিচক্রের সুহৃদ বাংলাদেশের বিশিষ্ট গীতিকার সুরকার ও গায়ক জনাব নওশের কাদেরীর কুশলতা বাংলার স্বর্ণযুগের আধুনিক গান থেকে নজরুল গীতি, নানা ধরনের গানে। তাঁর গাওয়া অনবদ্য একটি নজরুল গীতির সংযোগ রবিচক্রের আন্তর্জালিক পত্রিকার এই সংখ্যায়। তিনি গেয়েছেন:“গোঠের রাখাল, বলে দে রে কোথায় বৃন্দাবন।(যথা) রাখাল-রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ॥”

বসন্তের রাজপুত্র
তদানীন্তন বোম্বাইয়ের এক হাসপাতালের বিছানায় যন্ত্রণাময় স্পন্ডিলাইটিসে আক্রান্ত হয়ে পায়ে, কোমরে ভারি ট্র্যাকশন বেঁধে টানটান চিৎ হয়ে শুয়ে আছেন দীর্ঘদেহী গায়ক ও সুরকার মানুষটা। ঘরে প্রবেশ করলেন এক চিত্রপরিচালক ও এক নবীন গীতিকার, যাঁর হাতে নতুন লেখা একটি গানের কাগজ। গানটি শুয়ে শুয়েই দেখতে চাইলেন রোগী। কাগজখানা হাতে নিয়ে শূন্যে তুলে দেখে নিয়ে মিনিট খানেক…

সমান্তরাল ভারতঃ একটা অপ্রাসঙ্গিক পোস্ট
তালপাতার এক বিশাল ছাতি তাঁর মাথায়। মাঝখানের লাঠিটাই ৭/৮ ফুট লম্বা। রোজ টুকটুক করে তিনি হেঁটে আসেন নারকেলডাঙ্গা থেকে গোলদিঘির এই কলেজে। ছাতিটা ধরে থাকেন এক ভৃত্য। চালচলনে, কথার ধরণে, পরিচ্ছদে এক্কেবারে দেশীয় গ্রাম্য পণ্ডিত!তিনি জয়নারায়ণ তর্কপঞ্চানন! সময়টা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝির দিকে। নবন্যায়ের অভিঘাতে চিরন্তন ন্যায় তখন কোনঠাসা। ন্যায়শাস্ত্রে সত্যিকারের সুগভীর পণ্ডিত কোলকাতার আশেপাশে মেলা…

স্মৃতির আলোয় এক অসামান্যা
আজ প্রচারের আলোর বাইরে থাকা এক মহীয়সীর কাহিনি শোনাব আপনাদের। সালটা ছিল ১৯৯৯। আমার মা গুরুতর অসুস্থ হয়ে সল্টলেকের আনন্দলোক হাসপাতালে হৃদরোগের কারণে চিকিৎসাধীন। পরিবারে আমি ছাড়া হাসপাতালে যাতায়াত করার মত আর কেউ ছিল না। এই কারণে মা যে কদিন হাসপাতালে ছিলেন, সে কদিন প্রায় সারাদিনই আমি হাসপাতালে পড়ে থাকতাম। রোগীর পরিজনদের জন্য নির্দিষ্ট জায়গাতে…

দিন বদল
তখনও সূর্য ওঠেনি, একটা ডাহুক অনেকক্ষণ ধরে কিছু একটা খুঁজে চলেছে। জলের ধারে ঢোলকলমির জঙ্গল ছিল, তার গা জড়িয়ে বেশ খানিক জায়গা, নরম ঘন নির্বিঘ্ন কচুরিপানায় মুড়ে বিছানার মতো সাজানো ছিল। গতরাতের ‘রেমাল’ ঝড়ের তান্ডবে, সেসব যে কোথায় ভেসে গেছে, জানা নেই। কিছু ঘন্টা আগেও যেসব ডাঙা ছিল, আজ তারা জলের তলায়। পাতলা ছানা কাটা…

আমারই চেতনার রঙে পান্না হল সবুজ
“The important thing is not to stop questioning. Curiosity has its own reason for existing. One cannot help but be in awe when one contemplates the mysteries of eternity, of life, of the marvelous structures of reality. It is enough if one tries to comprehend a little of the mystery every day. Never lose a…

অরুন্ধতী একটি নক্ষত্রের নাম
শেষের কবিতায় অমিত রায় বলেছিলেন – কমল-হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার । পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি । অনেক মানুষের ক্ষেত্রে সেই কালচারের আলোর দীপ্তি দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ হয় না, বোধ দিয়ে অনুভব করে নিতে হয়। কিন্তু এক একজন মানুষ শুধু উপস্থিতি দিয়েই এই রকম…
