শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: গল্প

  • নীলকুঠির রোদ্দুর

    নীলকুঠির রোদ্দুর

    ১হিমাদ্রি সাওপাওলো…. বয়স গোটা তিরিশেক হবে। বাপের ছোট পুত্র। একটি প্রাইভেট স্কুলের ইতিহাস শিক্ষক। মাইনে প্রায় হাজার পনেরো। ভাগ্যিস বউ বাচ্চা নেই। এই মাইনেতে শহরবাজারে চালানো কঠিন। একসময় সরকারী চাকরি বাকরির অনেক পরীক্ষা দিয়েছিল কিন্তু বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়েনি। শখ ফটোগ্রাফি ও স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাণ। প্রকৃতির টানে প্রাইভেট স্কুলের লম্বা গ্রীষ্মকালীন ছুটিতে মাঝেমাঝেই বেরিয়ে…

  • শাড়ি

    শাড়ি

    হঠাৎই আলো ছড়িয়ে ফাল্গুন আসে। সকালের বাতাসে সামান্য শীতভাব আর দখিণা চিঠি খবর জানায় মনের গহীনে; যেন এক গভীর ষড়যন্ত্র! ঘুম ভেঙে যায় এমনি এমনি। দরজা ঠেলে বাইরে আসে সোহম। সামনে এ কে? বাসন্তী রঙের শাড়িতে দাঁড়িয়ে, আলোর গুঁড়ো চুলের ওপর, গালের ওপর, লিখে রেখেছে নতুন কথা। সোহম শব্দ করতে সময় নেয়, “তোকে তো চিনতেই…

  • মোক্ষদার মোক্ষলাভ

    মোক্ষদার মোক্ষলাভ

    দূর থেকে মোক্ষ ভবনের গেটটা চোখে পড়ল হরিতের। বহু দূর থেকে আসছে হরিতপ্রসাদ মাকে নিয়ে এই মোক্ষ ভবনে। রয়টারের খবর, বারাণসীর এই ঐতিহ্যবাহী মোক্ষ ভবন, এ যাবৎ ১৪,৫৭৮ বৃদ্ধ বৃদ্ধা মুমূর্ষুকে গঙ্গালাভ করিয়ে ছেড়েছে। সব আয়োজন আছে এখানেই, এই বাড়িটিতে । তবে শর্তও আছে, এখানে এসে দিন কুড়ির মধ্যে পঞ্চত্বপ্রাপ্তি না ঘটলে ফিরে যেতে হবে।…

  • আজি যত তাড়া তব …

    আজি যত তাড়া তব …

    সিগনাল লাল থেকে সবুজ হল। দুখিরাম বাইক চালু করে সবুজ পথে এগোল কয়েক গজ। লাল বাতির নিষেধ যে দিকে – সে দিক থেকে তীব্র হুটার বাজিয়ে এবং তীব্রতর গতিতে একটি ‘স্বর্গ রথ’ এসে ঘ্যাঁচ করে দাঁড়াল তার ঘাড় ঘেঁষে। আর একটু পরে ব্রেক দিলে দুখিরাম তাঁর সাড়ে তিন হাত জমি পেয়ে যেত। থতমত দুখিরামকে আরো…

  • আমাদের মাষ্টারমশাই

    আমাদের মাষ্টারমশাই

    হারিয়ে যাওয়া এক চিরন্তন সুহৃদের কাহিনি, গল্প হলেও যা সত্যি আমার তখন ক্লাস টেন। টিফিন পিরিয়ডে সব মেয়েরা যখন নিচে নেমে যেত, আমি গিয়ে দাঁড়াতাম করিডরের সামনের বারান্দায় । গেটের সামনে ফেরিওয়ালারা রাজ্যের মুখরোচক খাবার নিয়ে পসরা সাজিয়ে হাজির। আচার,ঝালমুড়ি, আলুকাবলি, ফুচকা আইসক্রিম, আমসত্ব। জিভে জল আনা গন্ধে জায়গাটা মম করতো। সেখানে ছোট ছোট মেয়েদের…

  • আবর্জনা

    আবর্জনা

    চোরাপথে হাওয়া ঢোকে। মনকে অশান্ত করে তোলে। রণজয়, বিশ্বাস করতে চায় না, যে ওরও মন আছে। অথচ বর্ষার পর আকাশটা মাছরাঙার গলার মতো নীল হয়ে যায়। পাখিটা রোজ পূবদিকের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের বিশাল জলাধারের পাশে এসে বসে। চারপাশে সার দিয়ে লাগানো নারকেল বীথির কোন একটার মগডালের সবুজ পাতার ওপরে মূর্তির মতো স্থির। হঠাৎ একটা তীব্র…

  • আরাভানি

    আরাভানি

    সেদিন আরাভানের বিয়ের দিন ছিল l কত জাঁকজমক হই হুল্লোড় চারিদিকে l গৌরী হিজড়ার মহল্লার লোকজন ভয়ানক উচ্ছসিত l সবথেকে ভালো সিলিক শাড়ি তাদের গুরুমার থেকে এনেছে পরবে বলে l বারো বারো গাছা কাঁচের চুড়ি পরেছে দুই হাত ভরে l কাল সব মেহন্দি হয়ে গেছে হাতে পায়ে, বয়স্কদের চুলেও l রেশমা বিন্দিওয়ালির থেকে ‘চকাচান’ বিন্দি…

  • আজও সে ডাক শুনতে পাই

    আজও সে ডাক শুনতে পাই

    ঐ তো কদমতলা। বাজার, হাট, মন্দির স্কুল, খেলার মাঠ।ভোলা ময়রার ল্যাংচার দোকান, পাঁচুর তেলেভাজার দোকান পেরোলেই মাকড়চন্ডীর মন্দির। সামনের বকুল গাছের কোল ঘেঁষে সিমেন্টের বাঁধানো তেল চকচকে লাল রক, বিকেলে গ্রামের বয়ঃজ্যেষ্ঠরা এখানেই বসেন।ঝুপ করে সন্ধ্যা নামলেই গুটি গুটি পায়ে ঘরে ফেরা।ও’পাশের রাস্তাটা কুলির পথ। সামনের ঘন বাঁশ ঝাড়ের তলা দিয়ে যেখানে মধ্যে গগনেও সূর্যের…

  • চোর

    চোর

    “চোর দেখেছেন?”“তা, দেখেছি বই কি, ছেলেবেলায় পাড়াতে চোর ধরা পড়ল। ল্যাম্প পোস্টে বেঁধে রেখেছিল। চারপাশে ভীড় জমে গেছে। আমি তখন নেহাতই ছোট। বড়দের পায়ের ফাঁক দিয়ে যতটুকু সম্ভব দেখেছিলাম।”“কেমন দেখেছিলেন?”“মানুষের মতোই লেগেছিল।”“হাসালেন মশাই। মানুষের মতোই তো লাগবে। চোর কি শীর্ষেন্দুর গল্পের মতো হবে?”“কী রকম?”“সেকী? পড়েন নি? ওনার চোরেরা খুব ভাল হয়। তারা চুরি করতে ভুলে…

  • দুগ্গা কাহিনী

    দুগ্গা কাহিনী

    কলা পাতায় তেরছা আলো। ছিটে মেঘের বজ্র নিনাদ । মা দুর্গা আসছেন। ঐতো আকাশে সিংহের আগমনী গর্জন। জমির আলে কাশবন। এক থালা ভাতের মতো সাদা – দুলছে, ডাকছে : আয় গো উমা ঘরে আয়। রেল লাইন ধরে মুঠো ভর্তি শিউলি নিয়ে অনু ছুটছে। পুরোনো ধূসর প্যান্ট, আদুড় গা, এলোমেলো চুল, একজোড়া দিগন্ত চোখ। অনু ছুটছে,…