শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: প্রবন্ধ

  • বাঙালির থিয়েটারে প্রথম বাংলা নাটক

    বাঙালির থিয়েটারে প্রথম বাংলা নাটক

    সেদিনটা ছিল ৬ই অক্টোবর। কোজাগরী পূর্ণিমার দিন। ১৮৩৫ সালে এই দিনে সৃষ্টি হয় এক ইতিহাস। ঠিক তার চার বছর আগে সখের থিয়েটারের যাত্রা শুরু। একজন বাঙালি গড়ে তোলেন তাঁর সখের থিয়েটার — ‘হিন্দু থিয়েটার’। অথচ সেখানে কোনও বাংলা নাটক অভিনীত হল না। অভিনীত হল সংস্কৃত নাটক ও সংস্কৃত নাটকের ইংরেজি অনুবাদ। ১৭৯৫ সালের ২৭শে নভেম্বর…

  • বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ৪)

    বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ৪)

    ‘বাংলা গানের কারিগরেরা’ শিরোনামের পর্বান্তরের আলোচনার তৃতীয় পর্বে আমাদের আলোচ্য ছিলেন সলিল চৌধুরী ও অনল চট্টোপাধ্যায়। অতঃপর আমাদের আজকের আলোচনায় আসবেন সলিল চৌধুরীর ঘরানার বাকি দুই অনুসারী কিম্বদন্তীপ্রতিম গীতিকার-সুরকার প্রবীর মজুমদার ও অভিজিৎ বন্দোপাধ্যায়। বাংলার এই উল্লেখযোগ্য সঙ্গীতপ্রতিভা প্রবীর মজুমদার। ওঁর জীবনকাল ৬ জানুয়ারি ১৯২৯ থেকে ১০ অক্টোবর ১৯৯০। পিতার নাম সুরবন্ধু মজুমদার। তাঁর ব্যক্তিগত…

  • রাঙিয়ে দিয়ে যাও গো…

    রাঙিয়ে দিয়ে যাও গো…

    অনেকদিন ধরেই মনের মধ্যে কিছু অস্বস্তি উঁকি মারছে। ষাটের দশকের শুরু থেকেই বহুবার শান্তিনিকেতনের বসন্তোৎসব আমাকে টেনে নিয়ে গেছে। কিন্তু বেশ কয়েক বছর হল মনে হচ্ছিল এমন করে আর ‘আমার যাওয়া তো নয় যাওয়া’। পরিস্থিতি বেশ মনে করিয়ে দিচ্ছিল, এমন উৎসবের সঙ্গে এই দেহ আর মনটাকে মেলানো যাচ্ছে না। কিন্তু অনেক মধুর মুহূর্তে এখনও ‘গীতবিতান’…

  • ডাঃ হৈমবতী সেন – বাল্যবিবাহ থেকে চিকিৎসক হওয়ার অ-রূপকথা

    ডাঃ হৈমবতী সেন – বাল্যবিবাহ থেকে চিকিৎসক হওয়ার অ-রূপকথা

    ১৮০০ শতকের ক্যাম্পবেল মেডিকেল স্কুল অধুনা এন আর এস… ছাত্রদের তুমুল বিক্ষোভ, পিকেটিং চলছে। মেয়েদের হোস্টেলে চলছে ইঁট-পাটকেল, ঢিল ছোঁড়া। মিঃ গিব্বন পুলিশ ডাকবেন… এই আন্দোলনের কারণ, এক মহিলা ছাত্রী ফাইনাল পরীক্ষায় প্রথম হয়েছেন। আর ১/২ নং কম পেয়ে ২য় গোপালচন্দ্র দত্ত। সোনার মেডেলের দাবিদার একজন মহিলা ছাত্রী? এ অসম্ভব ব্যাপার, এ হতে দেওয়া যায়…

  • চারণকবি মুকুন্দদাস ও সেকালের স্বদেশী যাত্রা

    চারণকবি মুকুন্দদাস ও সেকালের স্বদেশী যাত্রা

    মঞ্চ ঘিরে গ্রামবাসীদের ভিড়। যাত্রাপালা দেখে সকলের রক্ত উত্তেজনায় টগবগ করে ফুটছে। প্রধান অভিনেতার একের পর এক গান দোলা দিচ্ছে তাঁদের হৃদয়ে। ইংরেজ শাসকের বিরুদ্ধে পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভ। স্বদেশী গানে মথিত রাতের আকাশ। ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে, / মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। কিংবা ‘বান এসেছে মরা গাঙে খুলতে হবে নাও। তোমরা এখনো ঘুমাও।’…

  • আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে : অন্তরঙ্গ পাঠ

    আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে : অন্তরঙ্গ পাঠ

    আজ আলোচনার জন্য আমরা বেছে নিয়েছি সর্বাধিক পরিচিত রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটি : আগুনের পরশমণি। সুদূর শৈশবে প্রায় চেতনার উন্মেষুহূর্ত থেকেই এই গানটি আমরা শুনে থাকি। কোন না কোন সময়ে এই গানটি গায় নি ( একক কন্ঠেই হোক বা সমবেত কন্ঠেই হোক) এমন বঙ্গসন্তান বোধহয় খুঁজে পাওয়া যাবে না। অতিপরিচিত এই গানটি সম্বন্ধে আমার ব্যক্তিগত অনুভূতি…

  • বাঙালি-বিয়ের প্রথা এবং পরম্পরার প্রেক্ষাপট

    বাঙালি-বিয়ের প্রথা এবং পরম্পরার প্রেক্ষাপট

    একজন পুরুষ অথবা একজন নারী যখন সজ্ঞানে নিজেদের জন্য জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী নির্বাচন করবে তার মধ্যে ধর্ম কেন এসে নাক গলাবে এ নিয়ে বহু বিতর্ক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ঐতিহ্য, পরম্পরা, বিশ্বাস, ইতিহাস, শিকড়, পুরুষানুক্রম এই রকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় যখন চলে এসেছে তখন অন্য সব আধুনিকতার যুক্তিগুলি পিছু হটেছে। রয়ে গেছে যা আমাদের চিয়ায়ত,…

  • বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ৩)

    বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা (পর্ব – ৩)

    সলিল চৌধুরী ও অনল চট্টোপাধ্যায় ‘বাংলা গানের উজ্জ্বল কারিগরেরা’ শীর্ষক আলোচনার দ্বিতীয় পর্বের শেষ দিকে গীতিকার-সুরকারদের সম্বন্ধে বলা শুরু করে সেই সময়কার একজন বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব সুধীন দাশগুপ্ত সম্বন্ধে কিছুটা লেখার চেষ্টা করেছি। এই পর্বের শুরুতে গীতিকার সুরকার হিসেবে বাংলা বেসিক গানের উজ্জ্বলতম নক্ষত্র সলিল চৌধুরীর কথায় আসব। সলিল চৌধুরীকে নিয়ে পাঠকদের কাছে কিছু বলা…

  • নিখিলেশ – তাঁর হৃদয়ের প্রতিবেশী

    নিখিলেশ – তাঁর হৃদয়ের প্রতিবেশী

    “আমিও দেশকে ভালোবাসি, তা যদি না হত তা হলে দেশের লোকের কাছে লোকপ্রিয় হওয়া আমার পক্ষে কঠিন হত না। সত্য প্রেমের পথ আরামের নয়, সে পথ দুর্গম। সিদ্ধিলাভ সকলের শক্তিতে নেই এবং সকলের ভাগ্যেও ফলে না, কিন্তু দেশের প্রেমে যদি দুঃখ ও অপমান সহ্য করি তা হলে মনে এই সান্ত্বনা থাকবে যে কাঁটা বাঁচিয়ে চলার…

  • গীতাঞ্জলি : উন্মেষ পর্ব

    গীতাঞ্জলি : উন্মেষ পর্ব

    ***গীতাঞ্জলি :স্বর্ণবীণায় নম্র উষারসুরের রেখা । গীতাঞ্জলি :দগ্ধ নিদাঘ স্তব্ধ বনেবাতাস একা।। গীতাঞ্জলি :আকাশ পথে সায়ন্তনীরস্বর্ণাভ রথ। গীতাঞ্জলি :ঝড়ের রাতে দুয়ার ভাঙারিক্ত বসত।। গীতাঞ্জলি :ঋতুচক্রের নুপুর নৃত্যেপদধ্বনি। গীতাঞ্জলি :পাহাড় চূড়োর পরমোজ্বলমুকুটমণি।। গীতাঞ্জলি :দিগন্তনীল পারাবারেসোনার তরী। গীতাঞ্জলি :মর্ত কাছে স্বর্গ যা চায়সেই মাধুরী।। প্রাসঙ্গিক তথ্য:গীতাঞ্জলির প্রথম প্রকাশ ২০এ ভাদ্র, ১৩১৭।১৩১৩ থেকে ১৩১৭র ২৯এ শ্রাবণের মধ্যে রচিত…