শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

দিগন্ত দেখব বলে বেরিয়ে

বেমালুম এক সরু গলির মধ্যে ঢুকে পড়েছি

কিছুটা এগিয়েই,

টের পেয়েছি এটা কানাগলি,

যার লজ্জা নেই ঘেন্না নেই… গন্তব্যেরও ভয় নেই কোনও

দিনগুলোকে মাপি ছায়া দিয়ে, রাত মেপেছি অন্ধকারের নিরিখে

জানলার পর্দা সরিয়ে কেউ কেউ কথা বলে

দিগন্তের মত ভিনদেশি শব্দ শুনলে ওরা

টাকরায় চটকার মত শব্দ তোলে

পর্দা সরিয়ে এই শহর আমাকে দেখে,

পর্দা সরলে আমি এই

ঝিম শহরের অন্দর মহল দেখতে পাই

এই দেখাদেখির মধ্যে আগাছার মত অবিশ্বাস

অবিশ্বাসটুকুরই ডাকনাম ভালোবাসা।

সেই অনির্দেশ ডাকনামের লোভে

একপ্লেট বিস্বাদ নুডলসের পাশে চিলি চিকেন

হয়ে রয়ে গেলাম

দিগন্ত এখনও

এক দিগন্তপ্রমাণ দূরত্ব থেকে ডেকেই চলেছে।

[লেখকের অন্য রচনা]

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
শৌভিক দে
শৌভিক দে
26 days ago

পদ্যটি পড়লাম দুবার। দুবারই ভালো লাগল একই রকম। আমার বাড়িটিও বোধহয় একই কানা গলিতে। তাই।

1
0
Would love your thoughts, please comment.x
()
x