শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

তার কলস্বর শুনতে পাই রোজ —
বুকের মধ্যে ছোট যে নদী, তিরতিরে
বয়ে যায় পঙ্‌ক্তির ভিতর দিয়ে।
সে নদীখাত দিয়ে বয়ে গেছে কত কত জল
আশৈশব, শ্লেট-পেন্সিল, ছেঁড়া হাফপ্যান্ট।

বালি নিয়ে খেলতে খেলতে কখন
ফুটে উঠেছি কাশের বনে,চন্দ্রাহত জ্যোৎস্নায়।
শিখে নিয়েছি,রূপে নয় ভালোবাসায় ভোলানোর
মন্ত্রলিপি, তোমার গান
আনন্দ-বেদনায়, ভাঙনে নির্মাণে।

আজ, এই প্রতারক সময়ে
জমে উঠেছে যখন চারিদিকে আবর্জনার স্তূপ,
মরে বেঁচে থাকা এই রুদ্ধ দিনে
নদী পাড়ের বুনো ঝোপের মধ্যে খুঁজি
রক্তকরবী এক —
তোমার বিশু পাগলকে বোলো, এখনও অনেক গান বাকি

যক্ষপুরীর
এখনও অনেক ভাঙন বাকি…

[লেখকের অন্য রচনা]

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.


0 0 votes
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
দেবাশীষ গোস্বামী
দেবাশীষ গোস্বামী
1 year ago

বেশ লিখেছেন।

Utpal Bandopadhyay
Utpal Bandopadhyay

অনেক ধন্যবাদ ।