Tag: Short Story

গল্পপাঠের আসর- অকূল দরিয়া
এবারের সংখ্যায় শ্রুতিপাঠে সম্প্রতি প্রকাশিত অসামান্য একটি ছোটগল্প ‘অকূল দরিয়া’র সংযোগ রবিচক্রের পাঠক শ্রোতাদের জন্য। গল্পটির লেখক ও কথক সৌরভ হাওলাদার, গানে কাঞ্চন বন্দ্যোপাধ্যায়।নিজের দেশ গ্রাম হারিয়ে আসা সর্বস্বান্ত এক বৃদ্ধের কবি জসীমুদ্দিনের গানের সুরের স্পর্শে আপন মনোজগতকে ফিরে পাবার এক মর্মস্পর্শী কাহিনি। [গল্প শুনতে নিচের ইউটিউব বোতামে ক্লিক করুন। কোন কারণে, বোতামটি আসতে দেরী…

কোবরা যাযাবরী
সকালের রিকিঝিকি রোদ্দুর এসে পড়েছে মুখে রূপমতীর। লম্বা চোটির শেষে হরে-গুলাবি পারান্ধি দুলিয়ে এঁকে বেঁকে মেয়েটি চলেছে কুঁয়া থেকে পানি আনতে। তার সবুজ চোখদুটিতে পান্নার ঝিলিক লক্ষ্য করে বুড়ি যুগ্নি। এই এক ছোড়ি, তরোয়ালের ফলার মত। মনে মনে নিজের যৌবনে ফিরে যায় যুগ্নি, সেই তুরতুর ছুটে চলা, ঝুমঝুম ছোটবেলার মাইলের পর মাইল বালিয়ারী পেরোনো দিনগুলিতে।…

বুড়ি ছোঁয়া
“চীনের প্রেসিডেন্টের ছেলে আমার ছবি তুলে নিয়ে গেছে।”কথাটা শুনে সাত্যকি ঘুরে তাকায়। লোকটার ফুল হাতা সোয়েটার, মাঙ্কি ক্যাপ, গলায় মাফলার। সাত্যকির হাসি পেয়ে যায়। কলকাতায় শীত পড়ল কি পড়লনা, কিছু মানুষ সঙ্গে সঙ্গে এত রকম গরম পোশাক বার করে ফেলবে, যেন বরফ পড়ছে! লোকটির পোশাক পরিচ্ছদ দেখে, কেন ফিরে তাকিয়েছিল, ভুলে যায় সাত্যকি। আবার ঘাড়…

খোঁখীর বিয়ে
ঠিক দশটা বেজে পাঁচ, ট্রেন ছাড়ল। খানিকটা গিয়েই অবশ্য দাঁড়িয়ে পড়ল। উন্নয়নের ঠ্যালা, রেল ব্রীজ মেরামতি চলছে। তবে পনেরো মিনিট রেস্ট নিয়ে এক্সপ্রেস গতিতে এবার সে টগবগিয়ে ছুটল । পৌষ মেলার ভিড়। তারই মাঝে প্রথমে মায়ের ফোন, তারপর রত্নার,”কী রে, কতদূর?” রত্না আমার ছোটবেলা থেকে ছায়াসঙ্গি । দু’বছর পর দিল্লী থেকে ফিরে বেচারি হাঁকপাক করছে…

বলাইয়ের বন্ধু
পর্ব – এক একটি লাল ও একটি সবুজ আপেল দিয়ে বিকেলের জলখাবার সারলেন ভগবান ৷ পাহাড়ের মানবেরা নিজের হাতে আপেলের চাষ করেন ৷ ক্ষেতের সেরা আপেলটি প্রতিদিন ভগবানের জন্য তুলে রাখেন তাঁরা ৷ ঠিক তিনটে কি চারটে বাজলে থালায় আপেলগুলো সাজিয়ে ভগবানের কাছে পৌঁছে দেন ৷ ভগবান একটি দুটি খেয়ে বাকিগুলো প্রসাদ হিসেবে রেখে দেন…

ইন্টারেস্টিং
কাল দুপুরের পর আর খাওয়া হয়নি। আজও সূর্য মাথায় উঠে গিয়েছে। সে সবের মধ্যেও রাস্তা দিয়ে হাঁটছে রতন, যেমন সবাই হাঁটে তেমনই। অনেক লোক আশেপাশে। মহিলা পুরুষ, কয়েকটা পথ কুকুর, এলোমেলো কাক, দুয়েকটা শালিক, গোছা ধরে পায়রা। প্রতিদিন যেমন হয়, কোথাও কোন পরিবর্তন নেই। একেই কি আবহমান বলে? মানুষের ষাট সত্তর আশি বছরের কূপমাত্র জীবনে…

জন্মদিন
(১) বিকালের এই সময়টা খুব প্রিয় বাবানের। সারা দিনের তেজ হারিয়ে লালচে রবি পাড়ি দিচ্ছে অন্য দেশে। পাখিরা ডানায় আজকের হুটো-পাটির স্মৃতি নিয়ে নীড়ে ফিরছে। ক্লান্ত মাঝিও সারাদিনের পারাপার সাঙ্গ করে ঘরে ফিরছে। এরকম লালচে-নীল বিকাল সঙ্গী করে তিয়াসা এসে বসল দোলতলা ঘাটে, আগে থেকে বাবানের ঠিক করে রাখা পছন্দের আসনে। ‘কি রে, মন দিয়ে…

নীলকুঠির রোদ্দুর
১হিমাদ্রি সাওপাওলো…. বয়স গোটা তিরিশেক হবে। বাপের ছোট পুত্র। একটি প্রাইভেট স্কুলের ইতিহাস শিক্ষক। মাইনে প্রায় হাজার পনেরো। ভাগ্যিস বউ বাচ্চা নেই। এই মাইনেতে শহরবাজারে চালানো কঠিন। একসময় সরকারী চাকরি বাকরির অনেক পরীক্ষা দিয়েছিল কিন্তু বেড়ালের ভাগ্যে শিকে ছেঁড়েনি। শখ ফটোগ্রাফি ও স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাণ। প্রকৃতির টানে প্রাইভেট স্কুলের লম্বা গ্রীষ্মকালীন ছুটিতে মাঝেমাঝেই বেরিয়ে…

মোক্ষদার মোক্ষলাভ
দূর থেকে মোক্ষ ভবনের গেটটা চোখে পড়ল হরিতের। বহু দূর থেকে আসছে হরিতপ্রসাদ মাকে নিয়ে এই মোক্ষ ভবনে। রয়টারের খবর, বারাণসীর এই ঐতিহ্যবাহী মোক্ষ ভবন, এ যাবৎ ১৪,৫৭৮ বৃদ্ধ বৃদ্ধা মুমূর্ষুকে গঙ্গালাভ করিয়ে ছেড়েছে। সব আয়োজন আছে এখানেই, এই বাড়িটিতে । তবে শর্তও আছে, এখানে এসে দিন কুড়ির মধ্যে পঞ্চত্বপ্রাপ্তি না ঘটলে ফিরে যেতে হবে।…

আজি যত তাড়া তব …
সিগনাল লাল থেকে সবুজ হল। দুখিরাম বাইক চালু করে সবুজ পথে এগোল কয়েক গজ। লাল বাতির নিষেধ যে দিকে – সে দিক থেকে তীব্র হুটার বাজিয়ে এবং তীব্রতর গতিতে একটি ‘স্বর্গ রথ’ এসে ঘ্যাঁচ করে দাঁড়াল তার ঘাড় ঘেঁষে। আর একটু পরে ব্রেক দিলে দুখিরাম তাঁর সাড়ে তিন হাত জমি পেয়ে যেত। থতমত দুখিরামকে আরো…
