শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Sandipan Biswas

  • গানের ভিতর দিয়ে দেখা পুজোর ভুবনখানি

    গানের ভিতর দিয়ে দেখা পুজোর ভুবনখানি

    গত শতকের পঞ্চাশের দশকের গোড়ার কথা। মান্না দে তখন মুম্বইয়ে। একদিন তাঁকে লতা মঙ্গেশকর বললেন, ‘মান্নাদা, আমার খুব ইচ্ছে বাংলায় নন ফিল্ম গান করার। আপনি যদি ব্যবস্থা করেন, ভালো হয়।’ মান্না দে খুব উৎসাহ নিয়ে এক গীতিকারকে দিয়ে গান লেখালেন, তিনি নিজে সুর দিলেন। কিন্তু ব্যস্ততার কারণে লতাজি আর সেই গান সময়ে রেকর্ড করতে পারলেন…

  • গণচেতনার কবিয়াল শিবদাস বন্দ্যোপাধ্যায়

    গণচেতনার কবিয়াল শিবদাস বন্দ্যোপাধ্যায়

    ‘সরস্বতী, বিদ্যেবতী / তোমায় দিলাম খোলা চিঠি / একটু দয়া করো মা-গো বুদ্ধি যেন হয়, / এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয়।’ সনৎ সিংহের সেই গানটি আমাদের শৈশবে শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছিল। গানের প্রতিটি কথা শুনে মনে হতো, আরে এ তো আমারই কথা বলছে! ইতিহাসের সন তারিখ ভুলে যাওয়া, মাথায় না ঢোকা অঙ্ক—…

  • বিষয়- ছায়াছবির গল্প, শোলে- অপরাজিত ৫০

    বিষয়- ছায়াছবির গল্প, শোলে- অপরাজিত ৫০

    বৈঠকে সকলেরই চিন্তান্বিত মুখ। তাহলে কি সব আশার বিনাশ হল অঙ্কুরেই? ওদিকে বেশ কয়েকটি বিরোধী প্রোডাকশন হাউস পার্টি দিতে শুরু করেছে। তারা আড়ালে দুয়ো দিয়ে বলছে, ‘ফুঃ! ফালতু মাল্টি স্টারার নিয়ে হাইপ তুলেছিল। বেশ হয়েছে, দেখ কেমন লাগে!’ অবশ্য এসব বলার কারণও ছিল। প্রথম কয়েকদিনের মধ্যেই বোঝা গেল এ ছবি ফ্লপ। তাকে রক্ষা করার ক্ষমতা…

  • ব্যোমকেশ-স্রষ্টা শরদিন্দু

    ব্যোমকেশ-স্রষ্টা শরদিন্দু

    বাংলা চলচ্চিত্রে ইদানীং ব্যোমকেশ বক্সীকে নিয়ে ছবি নির্মাণ করার আগ্রহ বেড়েছে। হবেই তো! ব্যোমকেশ বক্সী মানেই টানটান রহস্য এবং রোমাঞ্চ। বাঙালি আজ নতুন করে যেন ব্যোমকেশের প্রেমে পড়েছে। কিন্তু ব্যোমকেশের যিনি স্রষ্টা, তাঁকে আমরা কতটা চিনি। একদিন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে সৃষ্টি হয়েছিল ব্যোমকেশ এবং তার সঙ্গী অজিত। অনেকটা শার্লক হোমস এবং ওয়াটসনের আদলেই আমরা তাদের…

  • স্বর্ণযুগের বেতার নাটক

    স্বর্ণযুগের বেতার নাটক

    ‘আকাশবাণী কলকাতা। আজকের নাটক…।’ এটুকু শোনার পরই বাংলার শহর ও গ্রামে লক্ষ লক্ষ রেডিওর সামনে অজস্র শ্রোতা নড়েচড়ে বসতেন। শুক্রবার রাত আটটায় সেই নাটক সম্প্রচারিত হতো। গ্রামের চায়ের দোকানে কিংবা চণ্ডীমণ্ডপে অথবা বাড়ির দালানে রেডিওর সামনে শ্রোতারা নাটক শোনার জন্য থাকতেন অধীর প্রতীক্ষায়। শহরেও একই চিত্র। বড়লোকের ড্রয়িংরুমে কিংবা বারো ঘর এক উঠোনের বাড়ির ছাদে…

  • চারণকবি মুকুন্দদাস ও সেকালের স্বদেশী যাত্রা

    চারণকবি মুকুন্দদাস ও সেকালের স্বদেশী যাত্রা

    মঞ্চ ঘিরে গ্রামবাসীদের ভিড়। যাত্রাপালা দেখে সকলের রক্ত উত্তেজনায় টগবগ করে ফুটছে। প্রধান অভিনেতার একের পর এক গান দোলা দিচ্ছে তাঁদের হৃদয়ে। ইংরেজ শাসকের বিরুদ্ধে পুঞ্জীভূত হচ্ছে ক্ষোভ। স্বদেশী গানে মথিত রাতের আকাশ। ‘ভয় কি মরণে রাখিতে সন্তানে, / মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। কিংবা ‘বান এসেছে মরা গাঙে খুলতে হবে নাও। তোমরা এখনো ঘুমাও।’…

  • বেবিবাম্প

    বেবিবাম্প

    দরজায় নক করে ঘরে ঢুকে সবিতা বললো, ‘ম্যাডাম, আপনার সঙ্গে দুরন্ত সংবাদ চ্যানেলের সম্পাদক ও সঙ্গে সাংবাদিক প্রিয়ন্ত মজুমদার দেখা করতে এসেছেন। এই যে কার্ড পাঠিয়েছেন। বলছেন, খুব জরুরি দরকার। ’

  • দস্তয়েভস্কির জীবন, প্রেম ও সাহিত্য (২য় পর্ব)

    দস্তয়েভস্কির জীবন, প্রেম ও সাহিত্য (২য় পর্ব)

    ৪ মিলিটারি ইঞ্জিনিয়ারিং ক্লাসে অঙ্ক বা ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ নিতে নিতে ক্লান্তি আসত দস্তয়েভস্কির। সেখানে ধর্ম, ইতিহাস, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সঙ্গে পড়ানো হতো রুশ সাহিত্য, ফরাসি ভাষাও। রুশ সাহিত্য পড়াতেন ভি টি প্ল্যাকসিন। আলোচনায় আসতেন পুশকিন লের্মোনতোভদের লেখার প্রসঙ্গ। সেখানে তিনি সাহিত্যে রোমান্টিসিজম নিয়ে খুবই উৎসাহিত হয়ে পড়লেন। বিশেষ করে ফরাসি সাহিত্যের রোমান্টিসিজম। তাঁর বন্ধু, ইভান…

  • দস্তয়েভস্কির জীবন, প্রেম ও সাহিত্য (১ম পর্ব)

    দস্তয়েভস্কির জীবন, প্রেম ও সাহিত্য (১ম পর্ব)

    ১ মস্কো বা সেন্ট পিটার্সবার্গের রাস্তায় ঘুরতে ঘুরতে বারবার মনে হতো এই দুই শহরের সঙ্গে জড়িয়ে আছেন তলস্তয়, দস্তয়েভস্কি, পুশকিন, গোগোল, চেকভ, গোর্কির মতো বিশাল মাপের রুশ সাহিত্যিকরা। জড়িয়ে আছেন লেনিন, স্তালিন। সেটা ভাবতে ভাবতেই রোমাঞ্চিত হতাম। সেই কোন ছোটবেলায় ঝকঝকে রঙিন ছাপায় বাংলা ভাষায় রাশিয়ার রূপকথার বই পড়তাম। প্রগতি প্রকাশনী বা রাদুগার সেই সব…

  • নবজাতক

    নবজাতক

    বৃষ্টির অ্যাবস্ট্র্যাক্ট প্রচ্ছদ ছিঁড়ে জেগে উঠছো তুমি,মেঘের কিনারে ঝুলে থাকে ক্ষুধানিবৃত্তির আলো,সেই দীপ্তি যেন অনিবার চৈতন্য মন্থনের।সমস্ত দুর্বিপাকের মধ্য থেকে কীভাবেটেনে আনো নতুন পথের দিশা!ফিউশনে জেগে ওঠে অনন্ত পরমাণুর মহিমা,ভিজে মাটির ভিতরে সতেজ ভ্রুণের ঘ্রাণেমাতৃত্বের নিমগ্ন প্রত্যাশার আনন্দ!অভিসন্ধির বিবর্ণ আগাছার বাড়বাড়ন্ত-এগিয়ে চলতে গেলে পায়ে জড়ায়অবাঞ্ছিত গুল্মলতা! মনে হয় কোনও হনন মুহূর্ত এসেনীল মৃত্যুর মতো জড়িয়ে…