Tag: Alokranjan Basuchowdhury

আমার সুভাষচন্দ্র: কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন (দ্বিতীয় পর্ব)
সুভাষচন্দ্রকে নিয়ে আমার নিজস্ব চিন্তাভাবনা লিখিতভাবে প্রকাশের চেষ্টার সূচনাও আমার স্কুলপর্বের শেষের দিকেই হয়েছিল। আমার যে-নিবন্ধটি আমার স্কুল ও কলেজপর্বের স্মৃতিকে একই বন্ধনীতে ধরে রেখেছে এখানে সেটির উল্লেখ করা যায়। উচ্চমাধ্যমিক পাঠ সাঙ্গ হওয়ার অল্প কিছুদিন আগে জামশেদপুরে আমাদের স্কুলে যৌথভাবে আয়োজিত স্বামী বিবেকানন্দ ও নেতাজির জন্মদিন উপলক্ষে মাস্টারমশাইদের অনুরোধে আমাকে একটি প্রবন্ধ পড়তে হয়েছিল।…
![আমার সুভাষচন্দ্র : কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন [প্রথম পর্ব]](https://robichakro.com/wp-content/uploads/2026/01/Subhas-Chandra-000.jpg)
আমার সুভাষচন্দ্র : কৈশোর ও যৌবনস্মৃতির অনুবর্তন [প্রথম পর্ব]
কবি সত্যেন দত্তের প্রয়াণে রচিত রবীন্দ্রনাথ বিখ্যাত কবিতাটির কয়েকটি ছত্র এ-রকমঃ- “আজো যারা জন্মে নাই তব দেশে,/ দেখে নাই যাহারা তোমারে, তুমি তাদের উদ্দেশে/ দেখার অতীত রূপে আপনারে করে গেলে দান/ দূর কালে। তাহাদের কাছে তুমি নিত্য গাওয়া গান/ মূর্তিহীন!…” অনাগত কালের কাছে এই ‘নিত্য গাওয়া গান’ হয়ে থেকে যাওয়া যে খুব সহজ ব্যাপার নয়।…

বাংলায় বোমার আবির্ভাব: সাত শহীদ, চার দেশদ্রোহী ও দুই নিরপরাধ নারী (পর্ব-২)
“বাঙলাদেশের হৃদয় হতে…” কলকাতা হাইকোর্টে ক্ষুদিরামের মামলার আপিলে তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেওয়া হলে তার প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে বিরাট মিছিল বের হয়েছিল। ক্ষুদিরামের ফাঁসির পরেও বাংলাদেশের নানা প্রান্তে শোকপালনের সংবাদ পাওয়া যায়। ‘সঞ্জীবনী’-তে কলকাতায় ফাঁসির দিন ছাত্রদের নগ্নপদে স্কুলে ও কলেজে উপস্থিত হবার ও নিরামিষ আহারগ্রহণের খবর পাওয়া যায়। [১২-৮-১৯০৮] শুধু কলকাতাতেই নয়,…

বাংলায় বোমার আবির্ভাব: সাত শহীদ, চার দেশদ্রোহী ও দুই নিরপরাধ নারী
“ইহা বড়ই আনন্দের বিষয় যে, একটি চমৎকার ধরনের বোমা তৈয়ার হইতেছে। ইহার নাম ‘কালীমায়ীর বোমা’। ইহা পরীক্ষা করিয়া দেখা হইতেছে এবং পরীক্ষা সফল হইলে ইহা প্রতি গৃহে রাখিতে হইবে। এই বোমা এতই হালকা যে, একজন লোক ইহা এক হাতে লইয়া চলিতে পারে, ইহাতে অগ্নিসংযোগ করিতে হয় না ও অল্প আয়াসেই ইহাকে ভূমিতে নিক্ষেপ করিলে বিকট…

ইতিহাস
রত্না এসে ওষুধটা রামকিঙ্করের সামনে রেখে বলল — “খেয়ে নাও এটা”। রামকিঙ্কর অন্য কথা ভাবছিলেন, কারণ তিনি জানেন, অসুখের কথা ভেবে সুখ নেই । অসুখ তাঁর সারবার নয়। তিনি ভাবছিলেন তাঁর আরদ্ধ সেই বিরাট কাজের কথা— যা, তিনি শেষ করে যেতে না পারার আক্ষেপ নিয়েই হয়তো তাঁকে মরতে হবে । রামকিঙ্কর ইতিহাসবেত্তা। আরও অনেক ইতিহাসবিদের…

“যে-দিন উদিলে তুমি বিশ্বকবি”: রবীন্দ্রনাথের শেক্সপিয়র
ইংরেজি শিক্ষাকে বাহন করে আধুনিক মননে আলোকিত বাঙালির জীবনে শেক্সপিয়র যে আজও অনেকটা প্রাকৃতিক আলো-বাতাসের মতোই ঢুকে পড়েন, সেটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকেই জানি। কিন্তু এই ‘অনুপ্রবেশ’ একটি বাঙালি ছাত্রের শৈশবের কোন্ পর্যায়ে ঘটতে পারে ও তা কতটা গভীরবিস্তারী হতে পারে, তার একটি ধারণা পাওয়া যাবে এই তথ্যটি থেকে যে, উনিশ শতকে কলকাতার এক ন’…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৯)
এতরকম দুর্বিপাকের মধ্যেও সততনানান অনুশীলনে ছিল বাঙালি নিরত।।বিষ্ণুচরণ ঘোষ হঠযোগী ব্যায়ামবিদ বাংলার,স্বদেশে বিদেশে খ্যাত যোগচর্চা তাঁর।।শরীরনির্মাণের ব্রতে ছিল অপূর্ব তাঁর নিষ্ঠা —কলিকাতাতে যোগ শিক্ষালয় করিলেন প্রতিষ্ঠা।।বুকের ওপর তুলে হেলায় হাতি কিংবা গাড়িবিখ্যাত সেই রেবা রক্ষিত ছাত্রী ছিলেন তাঁরই।এছাড়াও শরীরচর্চায় হয়েছিলেন কৃতীনীলমণি দাস, মনোহর আইচ, মনোতোষ রায় প্রভৃতি।। ★★★★★★★★ ক্ষমতা হস্তান্তর শেষে দিল্লিতে তখননূতন কেন্দ্ৰীয় সরকার…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৮)
নির্মলকুমার বসু একজন পন্ডিত কীর্তিমান,নৃতত্ত্ব, সমাজতত্ত্বে তাঁর বিপুল অবদান।।তাঁর আরো আগ্রহের বিষয় মন্দির-স্থাপত্য,লোকসংস্কৃতি নগরবিজ্ঞান এবং প্রত্নতত্ত্ব।।আরো কত বিদ্যায় যে তাঁর বিচিত্র গবেষণা,সকল কার্যেই মানবকল্যাণ তাঁর ধ্রুব প্রেরণা।।ভারতের সংস্কৃতির ধারায় যে পরিবর্তন —নৃতত্ত্বের আলোয় তিনি তার করেন বিশ্লেষণ। মানুষকে জানতে ও বুঝতে চালান অন্বেষণ,পায়ে হেঁটে করেন তিনি ভারত পর্যটন।।উদ্যোগে অক্লান্ত তিনি উদ্যম অফুরন্ত–ইংরেজি ও বাংলাতে তিনি…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৭)
সোনার বাংলার ইতিহাসের প্রসঙ্গে এখনধর্ম-আন্দোলনের কথা করিব বর্ণন।।ধর্মচর্চার সঙ্গে সঙ্গে জগতের কল্যাণরামকৃষ্ণ মিশনের ছিল বিশেষ অভিজ্ঞান।।শতকের শুরুতে হলে প্লেগের প্রাদুর্ভাব ,ছিল স্বাস্থ্যচেতনা ও চিকিৎসার অভাব —বিবেকানন্দের নির্দেশে তাঁর শিষ্যগণদুর্গতদের সেবায় রত ছিলেন অনুক্ষণ।।কলকাতার পথঘাট ও পল্লী জঞ্জাল পরিকীর্ণ,ঝাড়ু হাতে নিবেদিতা সেথা হন অবতীর্ণ।।সদানন্দের সঙ্গে তিনি অকুণ্ঠিত চিতেচিকিৎসার পরিষেবা দেন পল্লীতে পল্লীতে।।দুর্ভিক্ষের প্রকোপে উত্তরবঙ্গে, বৈদ্যনাথেরামকৃষ্ণ সংঘের…

বঙ্গজীবনের পাঁচালি : চোদ্দ শতক (৬)
এ পর্যন্ত বলা হল নানারকম প্রসঙ্গেকয়েক দশক জুড়ে যা যা ঘটেছিল বঙ্গে।।বেছে বেছে তুলেছি আমরা ঘটনা-নিচয়হয়তো ফোটে নি তাতে সামগ্রিক পরিচয়।।রাজনীতি-মহলের কথাই বেশি ছিল তাতে,ঢুকি নি ততটা আমরা অন্য আঙিনাতে।।এবার তাতে ক্ষান্ত দিয়ে আমরা কিছুক্ষণ,অন্যান্য মহলের কথাও করব উত্থাপন।এমনই এক বিষয় বঙ্গের নারী জাগরণ,এবার এই প্রসঙ্গে কিছু শোনো সভাজন।।বঙ্গদেশে ত্রয়োদশ ও চতুর্দশ শতকএনেছিল পাশ্চাত্যের শিক্ষার…
