শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

কত কিছু বলতে ইচ্ছে করে

পারি না, থেমে যাই

থমকে দাঁড়াই

দাঁড়িয়ে টোকা মারি দরজায় দরজায়

কেউ খোলে না

খুললেই দেশদ্রোহী

দূর থেকে নজর রাখে ড্রোন

কমেন্ট সেকশনে ঘৃণার আগুনে পুড়তে পুড়তে এই

কঙ্কালসার ছিবড়ে প্রেমটুকুও শিকার হয় শ্লীলতাহানির

প্রত্যেকেই ঘৃণার কথা শুনতে চেয়েছিল

প্রত্যেকেই একটা বড়োসড়ো যুদ্ধের যোদ্ধা হতে চেয়েছিল

প্রত্যেকেই চেয়েছিল দ্রোহের আগুনে আত্মাহুতি দিতে দিতে ‘ধম্মং শরণং গচ্ছামি’ বলতে…..

মোটের উপর যেতে চেয়েছিল এক অদ্ভুত চমৎকারিত্বের দিকে যেখানে এই যূথবদ্ধ জলাশয়ের নায়কেরাই হবেন প্রকৃত রাজভক্ত

এসব কথা বলতে ইচ্ছে হলেও এখন থেমে যাবার সময়

অন্ধকার আঁকড়ে কুঁকড়ে থাকার সময়

মৃন্ময়ী

আমরা প্রত্যেকেই এখন ভয়াবহ রকমের দেশপ্রেমিক।

[লেখকের অন্য রচনা]

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.