Category: অণুগল্প

অনুগল্পঃ ফেরিওয়ালা ও পাওয়ার ব্যাঙ্ক
ফেরিওয়ালা সকাল দশটা সাড়ে দশটা হবে। বেশ তাপ লাগছে শরীরে। কেউ বলছিলো এখন নাকি আটত্রিশ, আর ফিল লাইক সাতচল্লিশ। ঘরের ভেতরটা বেশ ঘেমো ঘেমো। জানলা দিয়ে গাছের পাতার যা বহর দেখছি, মাটির দিকে মুখ ক’রে বেশ মনখারাপ মনে হলো তাদের। আর জলীয় বাষ্পের তো ছড়াছড়ি। কষ্টকর বহির্জগৎ। একটা ডাক শুনতে পেলাম। কেমন যেন! আবার। চোখ…

দেবশিশু
দেব আর দেবী । ট্রেনে ট্রেনে, পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে শিব দুগ্গার নাচ দেখায় । ওদের বাপ হাসান শেখ রোজ সস্তা রং নিয়ে আসে আর সৎ মা ফাতিমা বিবি সেই রং ওদের গায়ে মাখিয়ে ওদের তৈরী করে দেয় সক্কাল সক্কাল । ওরা বেরিয়ে পড়লেই বাপ তাড়ি খেয়ে বেহেড হবে আর সৎমা ওদের দুই ভাই বোনকে…

নিয়ে চল সখা
★★দৃশ্য -১ ★★ ক্লাস ইলেভেন ৷ বখে কাঁঠাল হয়ে যাচ্ছি ৷ যে কোনো বাঁদর ছেলে দেখলেই গল্প করতে ইচ্ছে করে ৷ ঠাকুরঘরে ঢুকতে নারাজ মন ৷ শুধু রামকৃষ্ণের ছবি দেখলে ভালো লাগে ৷ মানুষের মতো দাঁত বের করে কেমন হাসে ৷ তখন থেকে বন্ধু ভাবি লোকটাকে ৷ মতি ফেরাতে বেলুড়মঠে দীক্ষার ব্যবস্থা হল ৷ আমি…

দুটি অনুগল্প : নূরজাহান ও জন্মদিনের জলছবি
নূরজাহান সে বাউলী হোক বা মেহুলী, মানবজনম হলো তার। মানবসমাজে কোলকাঁখ পেয়ে আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে জল মাটি আবহাওয়া ছুঁয়ে দেখতে শিখলো, আর, সেই মানুষটার কোনো পাপ থাকবে না? আশ্চর্য্য তো! সে তুমি দুই হাত তুলে নেচে নেচে প্রেমের গান গেয়ে গালচিবুক ভাসাও, বা আকাশে উড়ে যেতে যেতে খরার দেশ, কষ্টের দেশ এক ঝাঁক…

ছবি ও কাঠের আড়বাঁশি
(১) ছবি — কি খুঁজছো সারা বিছানায় এতো ছবি ছড়িয়ে রেখে? — ছবি খুঁজছি। — কি ছবি? তোমার সেই রক্তকরবী’র সাদাকালো ছবি? — হোক না সাদাকালো। আমি তো রঙ দেখতে পাই ওতে। ফুল পড়লে যে বেতের ঝুড়িতে কুড়িয়ে আনতাম সেটাও দেখতে পাই। দেখি হালকা গোলাপী রঙের দোতলা বাড়িটা। সামনে সারাবাড়ি ঘিরে কতরকম রঙের পপি লাগিয়েছিল…

দু’টি অনু গল্প
(১) কিচমিচ, ম্যাও, ভৌ আর ঠাকুদ্দা কিচমিচ বড্ডো ছটফটে দুষ্টু পাখি। পিরিক পিরিক ক’রে এসে কিসের আনন্দে কে জানে অকারণে একটু ঠুক লাগিয়ে পালালো। ধুর, খালি খালি এইসব। অমনি মুখ গোঁজ হয়ে গেল তো ম্যাও বুড়োর! মাছটা ফেলে রেখে, খাবো না যা বলে বসে আছে। ভৌভৌ খাচ্ছিলো বসে পাশে, বলল –— অ্যাই অত রাগের কি…

খুট
‘খুট’ শব্দে জেগে ওঠা মানুষগুলো ঘুম-পাতলা। ঘুম তাদের হজম হয় না ভাল করে। যখন-তখন ঘুম থেকে উঠে মশারি’র মধ্যে চোখ বড় বড় করে বসে রইল, বা ছোট্ট পার্সোনাল টর্চ জ্বালিয়ে সারা ঘর-দোর-জানালা-বারান্দা সার্চ করে এল। এ ছাড়াও নানান অভিব্যক্তি আছে। কে কি কারণে ঘুম-পাতলা হয়ে গেল – সব খবর তো থাকে না সবসময়। সম্পত্তি সংরক্ষণ…



