শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

১. টানাপোড়েন

দুটো পাহাড়ের মাঝে বয়ে যায় নদী

বহু নীচু দিয়ে,

ধারাল জলের দাঁতে তীব্র নদী খাত

নীলচে সবুজ জল…

ঢাল বেয়ে নেমে আসছে অবিরল ঝর্ণা ও প্রপাত

দুটি পাহাড়েরই আছে

যার যার নিজস্ব পাইন ঝাউ পাকদণ্ডী

উতরাই চড়াই

কিন্তু নদীর বেলা? একটা মাত্র নদী।

তার ভাগ বাটোয়ারা মোটে নয় ততটা সহজ।

নদীই সিদ্ধান্ত নিক…

নদী তবে কার নদী হবে।

একটা পাহাড় হোক নিদারুণ একা

একা একা নিঃসঙ্গ হয়ে যাক

২. শহর

একটা বৃষ্টির ফোঁটা শেষ অবধি কত বড় হতে পারে?

টুপটাপ থেকে ঝুপঝাপ হওয়ার আশায় থাকা জলকণার মত

লেপ্টে ছিলাম মেঘটার গায়ে।

আমার উচ্চাকাঙ্খী আর্তনাদকে সান্ত্বনা দিচ্ছিল ঝোড়ো হাওয়া

আমাকে তোমরা নিছক আসবাব ভেবে নিতে পারো।

না, নারীবিদ্বেষী নই, বৃহন্নলাদ্রোহী নই, এমনকি কোনও উপাচার্যও নই আমি

খুব একটা নিখুঁত নই, পায়া ভাঙা, ভেতরে কটকট আওয়াজ করছে ঘুণপোকা আর সর্বনাশ

অন্তর্গত কল্পিত প্রতিভা আর বহির্গত গর্হিত লোভ ছুঁতেই দিল না শব্দদের।

এর চেয়ে পাখি হওয়া ভালো ছিল, ঠোঁট দিয়ে লিখে রাখা যেত কয়েকটা লাইন।

গুটির ভেতরে থাকা মূককীটকে সরিয়ে নিলে কবিতার সুতো বেরোবে ভেবেছিলাম।

পুরোনো মার্কা একটা এরোপ্লেন প্রথম আর দ্বিতীয় যুদ্ধ পেরিয়ে পর্দা ছিঁড়ে উড়ে গেল নিরালম্ব ভবিষ্যতে

সকাল নটার সাইরেন কবেই যে বাজা ভুলে গেছে খেয়াল করিনি।

Facebook Comments Box

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.


4 1 vote
Article Rating
3 Comments
Oldest
Newest Most Voted
Chandan Sen Gupta
Chandan Sen Gupta
2 months ago

প্রথম কবিতাটি পড়েই মনে হল,আপনার ক্ষমাসুন্দর মনে বিরূপতা ছাপিয়ে নদীটার বর্তমান অবস্থার জন্য একটু সহানুভূতি জন্মে গেছে।হয়তো আমারও। দ্বিতীয় কবিতাটি বার বার পড়ে বোঝার চেষ্টা করছি।

Chandan Sen Gupta
Chandan Sen Gupta
Reply to  Chandan Sen Gupta
2 months ago

দ্বিতীয় কবিতাটিও বুঝতে পেরেছি হয়তো।বড় সুন্দর একটি লাইন দিয়ে কবিতাটি শেষ করেছেন।

শৌভিক দে
শৌভিক দে
2 months ago

কবিতা দুটির ছত্রে ছত্রে রূপকল্পতা। বার বার পড়তে হয়। প্রতিবারই মনে হয় হয়ত নতুন অর্থ পাওয়া যাচ্ছে। কবির অভিপ্রায় ও সার্থকতা বোধহয় সেখানেই।