শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

মানুষই মানুষ মারে মানুষের মতো
মানুষই পুড়িয়ে দেয় মানুষের ঘর,
যেখানে অনেক লোক ভয়ে অনুগত
সেখানে যায়না পাওয়া জীবন্ত স্বর।

যেখানে সকল লোক হুজুগ-বিলাসী
মতের অমিল হ’লে নেভাবেই শ্বাস,
সেখানে সুস্থ কোনো ছাত্র বা চাষী
তাকিয়ে বুঝতে পারে মিথ্যে আকাশ।

যেখানে ধর্ম মানে তুমি-আমি আঁকা
পথের বিভেদ হ’লে সজোরে আঘাত
সেখানে কীসের এত উল্লাসে থাকা!
প্রতিমা মুণ্ডুহীন—নেমে আসে রাত।

যেখানে হিন্দু কবি হয়ে ওঠে রবি—
সেখানে মূর্খ আঁকে ধ্বংসের ছবি।

[লেখকের অন্য রচনা]

আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।

নতুন লেখা বা ভিডিও সংযোজন, অথবা রবিচক্রের অন্যান্য খবরাখবর সম্পর্কে জানতে, ইমেল নথিভুক্ত করতে পারেন।

We don’t spam! Read our privacy policy for more information.