শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Tag: Tanmay Bandyopadhyay

  • আরব সাগর তীরের সাহিত্য বাসরে সুনীল, সন্তোষকুমার, সমরেশ এবং শরৎচন্দ্র

    আরব সাগর তীরের সাহিত্য বাসরে সুনীল, সন্তোষকুমার, সমরেশ এবং শরৎচন্দ্র

    বিস্মৃতিচারণা (পাঁচ) সালটা ১৯৭৬। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শতবর্ষ পূরণের উদযাপন উপলক্ষ্যে সুদূর বোম্বাইতে বসেছে বাংলা সাহিত্যের তিন দিন ব্যাপী রাজসূয় সাহিত্য বাসর। তখনও বাণিজ্য নগরী দেশী নামকরণে মুম্বাই হয়ে যায়নি আর বঙ্গ সাহিত্যেরও এমন নক্ষত্রবিহীন ম্যাড়ম্যাড়ে দুর্দশাগ্রস্ত হালচাল হয়নি। প্রখ্যাত ‘দেশ’ সম্পাদক সাগরময় ঘোষের কণিষ্ঠ ভ্রাতা স্বনামধন্য প্রবাসী সাংবাদিক সলিল ঘোষের আহ্বানে…

  • শিব্রাম চকরবরতি ও পেনেটির গুপো সন্দেশ

    শিব্রাম চকরবরতি ও পেনেটির গুপো সন্দেশ

    বিস্মৃতিচারণা (পর্ব ৪) আমার এবারের বিস্মৃতিচারণায় ভেসে আসছে সত্তরের দশকের মাঝামাঝি বাংলা সাহিত্যের রসসম্রাট শিবরাম চক্রবর্তীর আগরপাড়ার প্রভাসতীর্থে আগমন ও তাঁর অসামান্য ভোজনপ্রিয়তার ইতিবৃত্ত। কলকাতার বঙ্গ সাহিত্য সম্মিলনের তিন দিনব্যাপী আসর বসেছে প্রভাসতীর্থের সভাঘরে। এক এক দিন বিভিন্ন পর্বে এক একটি বিষয় নিয়ে বিশিষ্ট অতিথিদের বক্তৃতা, আলোচনা, সাহিত্য পাঠ। আসছেন বাংলা সাহিত্যের তদানীন্তন কুশীলবরা। দিনটা…

  • কবির গদ্য

    কবির গদ্য

    একজন বিশিষ্ট কবি যখন কবিতার পাশাপাশি গদ্য রচনায় মন দেন, তখন তাঁর গদ্যভাষায় কি পদ্যের ছাপ পড়ে? এই ছায়া বা প্রভাব কি বাঞ্ছিত? – প্রশ্নদুটি নিঃসন্দেহে প্রাচীন এবং বিতর্কিত। রবীন্দ্র-পরবর্তী যুগের আধুনিক সাহিত্যিক, যাঁরা কল্লোল যুগের সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের কেউ কেউ তদানীন্তন বাংলা সাহিত্যের মহীরুহসম প্রবীণ কবির গদ্যভাষায় কবিতার ছায়া বা কাব্যিক চলন…