Tag: Poetry

দুটি কবিতা
হলুদ আলো হলুদ আলো হলুদ আলোপড়ছে এসে মেঝের ওপরউড়ছে ধুলোয়, ত্রসরেণুররোমাঞ্চে আজ একলা ঘরেডাকছে কাকে, নষ্ট সময়?ডাকছে কাকে, ভালবাসায়মেলছে পাখা, কার আশাতেহলুদ আলো পাখির মতোএই অবেলায়, বিকেলবেলায়? দোসর সে কোন দুঃখের ঘরে থাকেনি কোনদিনতবু তাকে ভালবাসিসে কোন সান্ত্বনার হাতছোঁয়ায় নি ক্লান্ত কপালে কোনদিনতবু তাকে ভালবাসিসে আমার আত্মার দোসরতাই তাকে ভালবাসি।

মহাকবি কালিদাসকৃত মেঘদূতের বাংলা ভাবানুবাদ (পর্ব-৬)
পূর্বকথনঃ ধনপতি কুবের। কৈলাসে তার আবাস। নগরীর নাম অলকা। পরিপূর্ণ সৌন্দর্যের ধাম। সুউচ্চ প্রাসাদ ভবন নগরীর আকাশকে স্পর্শ করছে। ভবনের ছাদ শিখীর নৃত্যে ছন্দিত। মধুপ গুঞ্জরিত শতশতদলে সরোবরগুলি সদা আন্দোলিত। রাত্রি নিত্য জ্যোৎস্নাজড়িত। আনন্দাশ্রুছাড়া নয়নসলিল সেখানে বিরল। আর বয়স তো যৌবনেই আবদ্ধ। কুবেরের কর্মসচিব যক্ষ। তরুণবয়স সদ্যপরিণীত। সুন্দরী বধূটি। তপ্ত কাঞ্চনবর্ণা, তন্বী, শিখরীদশনা,পাকা বিম্বফলের মতো…

শব্দহীন জ্যোৎস্নার ভিতর
কবি জীবনানন্দ দাশ স্মরণে কার্তিকের জ্যোৎস্নার ভিতরে তিনি আজ। কুয়াশার বুকে বেজে চলেছে একটানা কোমল গান্ধার। এখন সন্ধে। অনেক বাদামি পাতা ঘাসের ভিতরে ক্লান্তিকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছে কোনোদিন ফিরবে না বলে তার নিজস্ব নির্মাণে। এই আলো অন্ধকারে তিনি এসে দাঁড়ালেন। আজ তিনি একান্তই নিজের সঙ্গে, একা। কী এক ইশারা মনে রেখে অনেক নিঃশব্দ কথোপকথনে…

অন্ত্যজের গান
দুখিরামের রবি প্রণাম।এক কবিতা ও সুর প্রয়াস। সমবেত সুধী – সুজন,প্রগাঢ় রবীন্দ্র প্রেমী – উপস্থিত দর্শক জন –তত্ত্বজ্ঞ – জ্ঞানী – বোদ্ধা –সাংস্কৃতিক সকল যোদ্ধা –সবাই আমার শ্রদ্ধাস্পদ, সুবিনীত প্রণাম নেবেন। আসলে জানেন –আজকের এই সভায় – আমি অনধিকার প্রবেশকারী।চোর-শিকারি – যেমন ঢোকে গভীর বনে,চুপিচুপি সংগোপনে –অতর্কিত আক্রমণে –বনের পশুর প্রাণ নিয়ে নেয়।আর বিনিময় –তার…

মহাকবি কালিদাসকৃত মেঘদূতের বাংলা ভাবানুবাদ (পর্ব-৩)
পূর্বকথনঃ- ধনপতি কুবের। কৈলাসে তার আবাস। নগরীর নাম অলকা। পরিপূর্ণ সৌন্দর্যের ধাম। সুউচ্চ প্রাসাদ ভবন নগরীর আকাশকে স্পর্শ করছে। ভবনের ছাদ শিখীর নৃত্যে ছন্দিত। মধুপ গুঞ্জরিত শতশতদলে সরোবরগুলি সদা আন্দোলিত। রাত্রি নিত্য জ্যোৎস্নাজড়িত। আনন্দাশ্রুছাড়া নয়নসলিল সেখানে বিরল। আর বয়স তো যৌবনেই আবদ্ধ। কুবেরের কর্মসচিব যক্ষ। তরুণবয়স সদ্যপরিণীত। সুন্দরী বধূটি। তপ্ত কাঞ্চনবর্ণা, তন্বী, শিখরীদশনা,পাকা বিম্বফলের মতো…

ছড়াপুরে রবি
ওই দেখো, উড়োজাহাজ দেখো ওই উড়োজাহাজ, ছুটে যায় বহুদূর হাঁদা চলে ছড়াপুর চলে হাঁদা ছড়াপুর, পেরিয়ে শহর-গ্রাম কত নদী রোদ্দুর। নীচ-পানে তাকায় সে তাকায় সে নীচ-পানে, এ বাবা! ছোটো হয় মাঠঘাট নদী যেন সরু সুতো সরু সুতো হয় নদী, আল্পনা এঁকে রাখা পৃথিবীর জল পাট। বন-ছাদ দেখেনি সে দেখেনি সে বন-ছাদ, অগণন গগন-বিলাসী মহীরুহ গাছেদের…

শতবর্ষে সত্যজিৎ
গল্পে তুলিতে চলচ্ছবিতে গানে গানে নির্মাণ,অম্লান তাঁর শিল্পতীর্থে জীবন গাইছে গান।দিগন্তজোড়া কাশের ঢেউয়ে প্রকৃতির উৎসব,বিস্মিত দেখি ছুটছে সেখানে শাশ্বত শৈশব।জীবন-মৃত্যু শতরঞ্চ খেলে ছবির মঞ্চ জুড়ে বিপ্রতীপের স্রোতে সংঘাতে মেঘে মেঘে রোদ্দুরে। এই যে জীবন কখনো ছুটছে কখনো থুবড়ে মুখ,দ্বন্দ্বে-ছন্দে প্রেম ও অপ্রেম সুখ ও যত অসুখ,ক্যামেরা সাউন্ড, তুলি ও কলমে শিল্পিত নন্দন;সুরবিন্যাসে তিনি যা ধরেন,…
