Tag: Dr. Swabarna Chakraborty

দুটি কবিতা
অবিরল সমুদ্রে চলেছে মেয়েটি কাদের কথায় যাচ্ছে নুনে বিষ হতে? বুকে বাঁধা নৌকা- ঘন্টাধ্বনি… একসময় শরীর জমে শঙ্খ

বৃষ্টি
অসময়ের ঝিরঝিরে বৃষ্টি কাজ বাড়িয়ে দেয় কতো! যে স্মৃতিগুলো যত্ন করে সময়ের রোদে শুকোতে দেওয়া ছিল – ব্যস্ত পায়ে তাদের তুলে আনা, আবার মনের জানালাগুলোও তাড়াহুড়ো করে বন্ধ করা দরকার, নয়তো বৃষ্টির ছাঁটে যে ভিজবে পুরো মনটাই– কি করে শুকোবো তাকে? এমনকি স্মৃতির নাড়াচাড়ায় মিহি এলাচ পোড়ার গন্ধ পাই এখনও… একদিন বলেছিলে… হাঁটবো হাত ধরে…

বিপর্যয়ের ক’দিন আগে… ভূস্বর্গ
ভোর সাড়ে পাঁচটা, শ্রীনগর তখনও শুনশান। প্রায় পা টিপে টিপেই হোটেলের ঘর থেকে বেরিয়ে পড়লাম। গতকাল রাতে জম্মু থেকে শ্রীনগর ঢুকেছি সড়কপথে। এসেছি মহিলাদের এক জাঁদরেল গ্রুপের সাথে, সকলেই প্রায় চল্লিশের উপরে। নতুন জায়গায় এলেই ভোর দেখার তাড়নায় বেড়িয়ে পড়ি। শুনশান রাস্তা, কিছু গাবলুগুবলু লোমশ কুকুর ছাড়া আর কেউ নেই। বেশ কিছুটা হেঁটে পড়লো জিরো…

ডাঃ হৈমবতী সেন – বাল্যবিবাহ থেকে চিকিৎসক হওয়ার অ-রূপকথা
১৮০০ শতকের ক্যাম্পবেল মেডিকেল স্কুল অধুনা এন আর এস… ছাত্রদের তুমুল বিক্ষোভ, পিকেটিং চলছে। মেয়েদের হোস্টেলে চলছে ইঁট-পাটকেল, ঢিল ছোঁড়া। মিঃ গিব্বন পুলিশ ডাকবেন… এই আন্দোলনের কারণ, এক মহিলা ছাত্রী ফাইনাল পরীক্ষায় প্রথম হয়েছেন। আর ১/২ নং কম পেয়ে ২য় গোপালচন্দ্র দত্ত। সোনার মেডেলের দাবিদার একজন মহিলা ছাত্রী? এ অসম্ভব ব্যাপার, এ হতে দেওয়া যায়…

শোক নয় দ্রোহকাল
মনোরম বা রোমাঞ্চকর ভ্রমণকাহিনী লেখার ইচ্ছে বা মন কোনোটাই এখন নেই। যখন জানলাম, লেখা দেওয়ার একটা সাদা দেওয়াল আমার জন্য বরাদ্দ,তাই একটু মনের কথা বলি। ৯ই অগাস্ট থেকে আজ ১৭ দিন (২৬শে আগস্ট) হয়ে গেল অভয়ার নারকীয় হত্যাকান্ডের। আমরা পথে পথে মিছিল করছি, প্রতিবাদ, ধরনা… আমরা মেয়েরা দিশেহারা। ঠিক কী করলে যে শান্তি পাবো, কী…
