শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: তন্ময় বন্দ্যোপাধ্যায়

  • দুই কবি ও এক তরুণ গায়ক

    দুই কবি ও এক তরুণ গায়ক

    প্রভাসতীর্থে এলেন দুই কবি। একজন প্রবীণ, অপরজন নবীন। প্রবীণ পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, নবীন কবি জয় গোস্বামী। অনুষ্ঠানটির শিরোনামও ছিল “দুই কবি”।

  • “কোথায় আলো, কোথায় ওরে আলো?”

    “কোথায় আলো, কোথায় ওরে আলো?”

    যে প্রশ্নটা প্রায়শই আমাদের মনে ভাবনার উদ্রেক করে তা হল, দেশের রাজনৈতিক কর্মকান্ড ও শিক্ষাব্যবস্থার সম্পর্কটা ঠিক কী রকম হওয়া কাঙ্খিত? আমরা জানি, এই দুটিই জাতির পক্ষে অপরিহার্য এবং আপাতদৃষ্টিতে ধারা দুটির চলন সমান্তরাল রেখার মতো হওয়াই কাম্য। কিন্তু অন্য দিক দিয়ে অস্বীকার করার উপায় নেই যে দেশের শিক্ষা পরিকাঠামো দেশের শাসনব্যবস্থার অঙ্গ। শিক্ষাব্যবস্থার আধার…

  • “সেপার বাংলা” নিবাসী ক্লিনটন বি সিলি

    “সেপার বাংলা” নিবাসী ক্লিনটন বি সিলি

    বাংলার অগ্রগণ্য কিছু সাহিত্যিকের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বুধমন্ডলী। আর ছিলেন এক ভিনদেশী, ছিপছিপে ঋজু চেহারার উজ্বল গৌরবর্ণ মানুষ, যাঁর পরণে ছিল হালকা গেরুয়া রঙের পাঞ্জাবী ও সাদা পায়জামা, কাঁধে ছিল খদ্দরের শান্তিনিকেতনী ঝুলি, সৌম্যকান্ত মুখমন্ডলে হালকা দাড়ি। স্বাভাবিকভাবেই সব অতিথিদের মধ্যে দর্শক ও শ্রোতৃমন্ডলীর কৌতুহলের কেন্দ্রে ছিলেন তিনি… বাংলা সাহিত্যের মেলায়…

  • হে মহাজীবন, একবার এসো ফিরে…

    হে মহাজীবন, একবার এসো ফিরে…

    ক্যালেন্ডারের পাতায় পয়লা জুলাই দিনটি প্রতি বছর তাঁর কথা স্মরণ করিয়ে দেয়। দিনটা তো তাঁর চলে যাবার দিনও বটে। একই দিনে জন্ম এবং মৃত্যু— এমনই এক অদ্ভুত সমাপতন। আশি বছরের একটি অনন্য জীবন। ঠাকুমা আদর করে নাম রেখেছিলেন ‘ভজন’। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র তাঁর নাম দিয়েছিলেন ‘বিধান’, যিনি উত্তরকালের একমেবাদ্বিতীয়ম ডাক্তার বিধান চন্দ্র রায়। পশ্চিমবঙ্গের সামাজিক ও…

  • কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী

    কার্টুনিস্ট চন্ডী লাহিড়ী

    ১৯৮৬ সালের এপ্রিল মাস। সেবার ব্যঙ্গচিত্রী চন্ডী লাহিড়ী এলেন আগরপাড়ার প্রভাসতীর্থে কচি-কাঁচাদের একটি আঁকার প্রতিযোগিতা পরিচালনা করতে এবং আসর শেষে পুরস্কার বিতরণী সভায় পৌরোহিত্য করতে। সারাটা দিন কাটিয়ে বিকেলে ফিরেছিলেন তিনি। সদাহাস্যময় আড্ডাবাজ আমুদে মানুষ।

  • স্বেচ্ছাচার কবলিত রবীন্দ্রসঙ্গীত

    স্বেচ্ছাচার কবলিত রবীন্দ্রসঙ্গীত

    নিজের গান সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, ‘এই পার্থিব জীবন ও পৃথিবীর মানুষকে আমি ভালোবেসেছি। এই ভালোবাসা রেখে গেলাম আমার গানের সুরে গেঁথে। মানুষ যদি মনে রাখে, তবে এই গান দিয়েই রাখবে।’ কবির প্রয়াণের পর চুরাশিটি শ্রাবণ অতিক্রান্ত। ইতিমধ্যে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতির জগতে ঘটে গেছে আমূল পরিবর্তন, অনেক ভাঙচুর, অনেক পুনর্নির্মাণ। আধুনিক ভাবনার সঙ্গে তাল মিলিয়ে…

  • আমার ‘বনফুল’ সন্দর্শন

    আমার ‘বনফুল’ সন্দর্শন

    বিস্মৃতিচারণা (১৪) সচেতন তারুণ্যে আমার প্রথম বাংলা সাহিত্যের বনস্পতি সন্দর্শন যাঁর সঙ্গে, তিনি ডাক্তার বলাইচাঁদ মুখোপাধ্যায়, ওরফে বনফুল। আমার এই ক্ষুদ্র অতীতচারণার মুখবন্ধে বনফুল প্রসঙ্গে ভাষাতাত্ত্বিক আচার্য সুকুমার সেনের ‘বনফুলের ফুলবন’ গ্রন্থটি থেকে তাঁর দুটি উক্তি স্মরণ করতে ইচ্ছে করছে। তিনি বলেছিলেনঃ “তাঁর সাহিত্য সৃষ্টিতে ’ফুল’ আছে, ‘বন’ অর্থাৎ উপবন – ফলপ্রসু ও ছায়াবৃক্ষও আছে।…

  • রবীন্দ্রনাথ ও তাঁর ভিনদেশী ‘স্বজন’রা

    রবীন্দ্রনাথ ও তাঁর ভিনদেশী ‘স্বজন’রা

    কয়েক বছর আগে রবীন্দ্র-সাহিত্যের প্রখ্যাত জার্মান অনুবাদক মার্টিন কেম্পশ্যেন তাঁর শান্তিনিকেতনের আস্তানার গাছ-গাছালিতে ঘেরা প্রাঙ্গণে বসে একটি ব্যক্তিগত আলাপচারিতায় আক্ষেপ করে বলেছিলেন, ‘সাধারণ বাঙালি রবীন্দ্রনাথকে আজও, মৃত্যুর পর আট দশক পেরিয়েও ঠিক মতো বুঝতে পারেনি। তারা তাঁকে শুধু বিশ্বকবি তকমায় বন্দী করে রেখেছে। আমি নিজে বিদেশী বলেই হয়তো তাঁর কবি ও সাহিত্যিক সত্তার পাশাপাশি কর্মী…

  • বিচিত্র অটোগ্রাফ সংগ্রহকথা : উদয়শঙ্কর ও ইমরান খান

    বিচিত্র অটোগ্রাফ সংগ্রহকথা : উদয়শঙ্কর ও ইমরান খান

    কৈশোরের ঠিক কোন সময়টি থেকে অটোগ্রাফ সংগ্রহের নেশা আমাকে পেয়ে বসেছিল তা আর আজ মনে পড়ে না। তবে এটুকু মনে আছে, আমার মায়ের কাছে তাঁর তরুণীবেলার একটি কাহিনি গোগ্রাসে গিলেছিলাম।

  • মানব সভ্যতায় বেগ ও আবেগ

    মানব সভ্যতায় বেগ ও আবেগ

    বিগত শতকের চারের দশকে দিল্লির ঐতিহাসিক-রাজনৈতিক পটভূমিতে লেখা সাড়া জাগানো গ্রন্থ ‘দৃষ্টিপাত’-এ ‘যাযাবর’ ছদ্মনামের আড়ালে খ্যাতিমান সাংবাদিক-সাহিত্যিক বিনয় মুখোপাধ্যায় লিখেছিলেন – “আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। তাতে আছে গতির আনন্দ, নেই যতির আয়েস।” মন্তব্যটি বিগত আট দশক ধরে সাহিত্য-পিপাসু বাঙালির মনের মণিকোঠায় আজও সজীব, যা আলাপে আলোচনায় প্রবন্ধে নিবন্ধে অতি ব্যবহারেও…