Category: ময়ূরী মিত্র

শীতল একখানি
আমার শিশু দেখা এবং বারবার দেখার অভ্যেসটা আমাকে ভরাট করেছে সারাজীবন ৷ হ্যাঁ – এ বিষয়ে মোটামুটি নিঃসন্দেহ আমি ৷ কবে থেকে নিজের সম্বন্ধে এমন নিঃসন্দেহ হওয়ার শুরু আমি জানি না ৷ তবে শিশুরা যখনই মিশেছে আমার সঙ্গে – গল্প তৈরি করে গেছে ৷ একটি সুতোর টানে মালা হয়ে কণ্ঠে ঝোলে গল্পগুলো ৷ মালাটাকে যখন…

চন্দ্রাস্ত
ভানুকে আমি নিয়ে এসেছিলাম গোয়ার প্রত্যন্ত গ্রাম থেকে ৷ ভানু একটি গোয়ান বৃদ্ধের মাটির মূর্তি ৷ এক প্রান্তিক শিল্পীর পুতুল তৈরীর কারখানায় ভানুকে যখন প্রথম দেখি –তখন সে গ্রামে বিকেলের ছায়া পড়েছে ৷ গরম থাকলেও সূর্যের তেজ কমছে ৷ কারখানার ভেতরে বেশ অন্ধকার ছিল – শুধু চালাঘরের চারপাশের ফুটো দিয়ে বিকেল ঢুকে ভানুর মুখে আলো…

ফুল্ল কুসুমিত
কিছু মাটি আর কিছু জলের মধ্যে খুব ভাব হয়ে গেল। জলের ভালো লাগল মাটিকে। মাটিরও জলকে। দুজনে ঠিক করল তারা একসঙ্গে অনন্ত বাঁচবে। কিন্তু কী করে বাঁচবে তারা একসঙ্গে? মাটি বলল – আয় জল তোকে আমার পেটে পুরে নিই। তাপ্পর দুজনে পুকুর হয়ে যাই। আমরাও বাঁচব। মানুষেরও উপকার হবে। জানিস তো! মানুষ জীবজগতের শ্রেষ্ঠ জীব।…

দণ্ডবৎ হই মা
এবড়োখেবড়ো মাটিতে বাঁচতে গেলে বোধহয় প্রকৃতির রূপ রস বাস নিয়ে জীবনের গরিমাটা — নিয়ত বেঁচে ওঠার মহার্ঘ্য ভাবটা সবার আগে রক্ষে করতে হয় ৷ আর এটা আমি শিখি — আমার বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের কাছে ৷ কখনো গোপন জল লুকোই ওদেরই বাঁচার মরীয়া চেষ্টা দেখে ৷ আমি তাই ওদের দিই আমার পছন্দসই নানা নাম ৷ আমার…

কথা বল, বল কথা
আমাদের স্কুলে বধির বা Hearing Impaired বিভাগে একটি দারুণ বাঁদর আর দারুণ সোনা ছেলে আছে ৷ বাঁদরামি আর সোনামি দুইয়ে মিলে fantastic হয়ে গেছে আমাদের লিডার। হ্যাঁ —–লিডার বলেই ডাকি তাকে।লিডার সবসময় হাত-পাগুলোকে ছুটিয়ে চলেছে গগনের পানে। লিডার বলেই যেন সে উড়ে চলবে বাকিদের মাথার ওপরে প্যারালালি ৷ ফলে কী হয় —-ক্লাসরুমের যেখান দিয়ে সে…

বলাইয়ের বন্ধু
পর্ব – এক একটি লাল ও একটি সবুজ আপেল দিয়ে বিকেলের জলখাবার সারলেন ভগবান ৷ পাহাড়ের মানবেরা নিজের হাতে আপেলের চাষ করেন ৷ ক্ষেতের সেরা আপেলটি প্রতিদিন ভগবানের জন্য তুলে রাখেন তাঁরা ৷ ঠিক তিনটে কি চারটে বাজলে থালায় আপেলগুলো সাজিয়ে ভগবানের কাছে পৌঁছে দেন ৷ ভগবান একটি দুটি খেয়ে বাকিগুলো প্রসাদ হিসেবে রেখে দেন…

উত্তুরে
১ কড়া ও টাটকা রোদের মধ্যে দিয়ে সিটন গ্রামে যখন পৌঁছলাম তখন চারদিক থেকে ময়ূর ডাকছে ৷ এত জোরে এবং এতখানি একস্বরে ডাকছে ,মনে হল শান্ত পাহাড়ি গ্রামে বনময়ূরের দল লাঠিখেলা দেখাতে এসেছে বুঝি ৷ পৌঁছবার সামান্য পরেই পাহাড়ের ওদিকটায় ঝরঝর করে বৃষ্টি নামল ৷ সিটনের দিকটায় সেই একই পরিমাণ রোদ ৷ রোদ ও মেঘের…
