Tag: Pallab Ganguly

বিদ্যাসাগর: একটা বিশেষ দৃষ্টিকোণ
দয়েহাটা( বড়বাজার) থেকে গোলদিঘি। একটা ন’বছরের ছেলের পক্ষে দুবেলার যাতায়াতে পথটা নিছক কম ছিল না! অথচ আড়াই দশক পরে মাথাব্যাথার কারণ হল অন্য এক অনপনেয় দূরত্ব! এই দূরত্ব যেন শৈশবের সে দূরত্বের কয়েক শো গুণ বেশি! ধুতি ততদিনে অনেক বড় হয়েছে। আলগা গায়ের বদলে গায়ে উঠে এসেছে চাদর। ছাত্র নয়, তিনি এখন এই কলেজেরই অধ্যক্ষ।…

অ-কাব্যিক
আপনি শান্তিনিকেতনের ছাত্র হয়ে এসব বলছেন? কিন্তু রবীন্দ্রনাথের আশাবাদের উপর নির্ভর করেই যে আমরা এগিয়ে চলেছি! “যে রবীন্দ্রনাথ তাঁর গীতাঞ্জলির মূর্তিকে অনায়াসে দলে দিয়ে চলে যান, আত্মদেবায়নের গরিমা ভেঙেচুরে মানুষের অবচেতন অস্তিত্বের ছবি আঁকেন, সে-রবীন্দ্রনাথই বরং আমায় বেশি টানে “। এই প্রজ্ঞাময় উচ্চারণ পাঁচের দশকের যে কবির, তিনিই তো অনায়াসে একসময়ে অকপট বলে উঠবেন,” রবীন্দ্রনাথের…

দ্য লেডি উইথ দ্য ল্যাম্প
(ভগিনী নিবেদিতা স্মরণে – জন্মদিন, ২৮ অক্টোবর) কী যে হত এই বিদেশিনি সন্ন্যাসিনীর! নয় বছরের বড় এই বিজ্ঞানীকে দেখলে! এক নৈঃশব্দ্যের ঝরোখায় ভেসে যেতে চাইত তাঁর সব স্পন্দমান অনুভব! তা্ঁর হাত পা যেন অসাড় হয়ে আসত! এই আবেশ কি শুধুই প্রতিভা আর বৈদগ্ধ্যের বিচ্ছুরণের প্রতি অপার মুগ্ধতা? নাকি তার থেকে বেশি কিছু? শ্রদ্ধা, মুগ্ধতা, ভালোবাসা…

অন্ধকারে প্রোথিত শিকড়, খুঁজে ফিরি আলো
সময়ের জটিল বয়নে অন্ধকার গাঢ় হয়ে উঠলে আলোর তৃষ্ণা যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে! কোনও কোনও মহল থেকে আজকাল প্রায়ই শুনতে পাই, রামমোহন থেকে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর থেকে বিবেকানন্দ, এঁদের সবাই-ই নাকি ঔপনিবেশিকতার ‘ দালাল’ এবং একইসঙ্গে কেউ কেউ তথাকথিত ব্রাহ্মণ্যবাদী ও সাম্প্রদায়িক! সময়ের সঙ্গে এবং দৃষ্টিকোণ পাল্টালে তথাকথিত বিখ্যাতদের মূল্যায়নে পরিবর্তনই স্বাভাবিক। আপত্তি তার…

সমান্তরাল ভারতঃ একটা অপ্রাসঙ্গিক পোস্ট
তালপাতার এক বিশাল ছাতি তাঁর মাথায়। মাঝখানের লাঠিটাই ৭/৮ ফুট লম্বা। রোজ টুকটুক করে তিনি হেঁটে আসেন নারকেলডাঙ্গা থেকে গোলদিঘির এই কলেজে। ছাতিটা ধরে থাকেন এক ভৃত্য। চালচলনে, কথার ধরণে, পরিচ্ছদে এক্কেবারে দেশীয় গ্রাম্য পণ্ডিত!তিনি জয়নারায়ণ তর্কপঞ্চানন! সময়টা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝির দিকে। নবন্যায়ের অভিঘাতে চিরন্তন ন্যায় তখন কোনঠাসা। ন্যায়শাস্ত্রে সত্যিকারের সুগভীর পণ্ডিত কোলকাতার আশেপাশে মেলা…

‘রাজা’ ও ‘রক্তকরবী’ – আলোকাভিসারী মানুষের মুক্তির অভিন্ন তপস্যা
সত্য সরল। তবুও সত্য জটিল। সত্য জটিল কারণ তা বিরোধ এবং আপাত বৈপরীত্যের সমন্বয়। প্রায়ই সত্যের সমন্বিত সত্তাটির বদলে অসম্পূর্ণ বোধ আর চেষ্টিত নির্মাণের বিমূঢ় অভিপ্রায়ে সত্যের অনায়াস ও সম্পূর্ণ রূপের বদলে আমাদের চেতনায় যা ধরা পড়ে, তা হলো সত্যের খন্ডিতরূপ। সমস্যা সৃষ্টি হয় তখন, যখন মানুষ এই খন্ডিত সত্যের আধারে ধরতে চায় সম্পূর্ণ জগতকে।…
