Tag: Love story

নীহারিকা
কতটা দূরে থাকলে দূর মনে হয়? রজতের জানা নেই। কখনও এমন হয়েছে, কোনদিন হয়তো রাগ করে নীহারিকা পাশের ঘরে গিয়ে দরজা দিয়েছে। একা বিছানায় রজত, ছাদ-পাখা দেখে দেখে ঘুমোনোর চেষ্টা করেছে, অথচ দেওয়াল লাগোয়া ঘরের দূরত্ব অলঙ্ঘ্য মনে হয়েছে। কিন্তু আজ সত্যিসত্যিই ভৌগোলিক দূরত্ব অনেক। এই ব্যবধান কি মনের দূরত্ব বাড়িয়ে তোলে? এখন তো ভিডিও…

খ অর্থ আকাশ
“আমার আঙুলগুলো একটু টেনে দে না।” শ্রাবণীর কথায় একটু অবাক হয় অপ্রতীম। তবুও পুরোনো বন্ধুর হাতের আঙুলগুলো আলতো করে চাপ দিয়ে টেনে দিতে থাকে। শ্রাবণী বলে, “আগের মতো নরম আর নেই, বল?” কথাটা শোনামাত্র কেমন যেন থমথমে হয়ে উঠল। এতগুলো দিন, ঝপ করে চোখের পলকে পার হয়ে গেল! এখনও তো মনে হয়, ঠিক কলেজবেলা! ক্লাস…
