Tag: Debashis Roychowdhury

স্মারক-সংকলন কথা
‘মন্ত্রে কি কোনো কাজ হয়? সাপে-কাটা মানুষ বাঁচানো যায়? বিষধর কালাচ সাপের প্রবল কালকূট… শেষ রক্তবিন্দু পর্যন্ত কাল্চে করে রন্ধ্রেরন্ধ্রে ছড়িয়ে পড়েছে, এ বিষ কি নামানো মুখের কথা! ওঝার মুখের কথায় নামবে? সবাই জানেন, না। শুধু কথায় চিঁড়ে ভেজে না। সবাই জানেন কাজ যা হবার হয়, ওঝার হাতের ঔষধির গুণে, বিষহর ভেষজ—শেকড়বাকল গুল্মলতার তেজে। মন্ত্রটা…
