
‘গানের গল্প, গল্পের গান’ (পর্ব ২)
ফেলে আসা সময়ের বাংলা চলচ্চিত্রের ও বেসিক ডিস্কের গান, যেগুলি স্বর্ণযুগের গান বলে পরিচিত, আজও তার মধ্যে বহু গান বহু মানুষের স্মৃতিতে উজ্জ্বল এবং সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ফেরে। এই সময়ের শিল্পীরা সেগুলি মঞ্চে পরিবেশনও করেন। কিন্তু আমরা অনেকেই জানিনা যে এই গানগুলির নির্মাণের পেছনে ছড়িয়ে আছে বহু মনোগ্রাহী গল্প, অনেক চমকপ্রদ কাহিনি, যা কালের প্রলেপে ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের স্মৃতি থেকে।
আগরপাড়ার ‘প্রভাসতীর্থ’ সভাঘরে ২০২২ সালের বর্ষশেষের শীতের সন্ধ্যায় আয়োজিত রবিচক্রের স্বর্ণযুগের গান ও গানের পেছনের কিছু গল্পকথনে দুটি পর্বে শ্রোতাদের আবিষ্ট করে রেখেছিলেন সঙ্গীতশিল্পী শ্রী সপ্তর্ষি ঘটক। প্রথম পর্বের অনুষ্ঠানটি ইতিমধ্যেই রবিচক্রের ইউটিউব চ্যানেলে প্রকাশিত । এটি দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। চিত্রগ্রহণ শ্রী সুকান্ত মুখোপাধ্যায়ের।
রবিচক্র আন্তর্জালিক পত্রিকার পাঠকদের জন্য সংযোগটি পরিবেশিত হল।
[নিচের ইউটিউব বোতামটি ক্লিক করুন। যদি নেটওয়ার্কের কারণে বোতাম আসতে বিলম্ব হয়, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন]

