শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: রম্যরচনা

  • গুড়ের আমি গুড়ের তুমি গুড় দিয়ে যায় চেনা

    গুড়ের আমি গুড়ের তুমি গুড় দিয়ে যায় চেনা

    পাটালি গুড়ের কথা মনে আছে? সেই হারিয়ে যাওয়া গুড়ের কথা বলছি। অর্ধেক গোলকাকৃতির হালকা লালচে একটা পাটা থেকে এক টুকরো ভেঙে নিয়ে মুখে পুরে দাও। আহা! স্বর্গ যেন জিভের ছোঁয়ায়। সকালের টিফিনে দুধরুটি। সাথে কয়েক টুকরো পাটালি। কিংবা শুধু রুটি সাথে আর কিচ্ছুটি চাইনা। একটা বড় ফিটকিরি সাইজের পাটালির টুকরো। সন্ধেবেলায় মুড়ির আড্ডা। সাথে পাটালি।…

  • “রব নে মিলাদি জোড়ি”

    “রব নে মিলাদি জোড়ি”

    সে প্রায় বারো বছর আগের কথা। এ কাহিনি উড়িষ্যার জগন্নাথের। রঙ কষ্টিপাথরের থেকে এই সামান্য এক পোঁচ কম হবে। সরু একফালি গোঁফ, পেতে আঁচড়ানো চুল, সদাহাস্যমান। পরিষ্কার বাংলা বলত, স্পেশালিটি ছিল গোল গোল উচ্চারণ। যেমন, বাজার কে বলত বজার। সেবার জগন্নাথের প্রথম ইংল্যান্ড আগমন। এবং অচিরেই বিকেলের কিছু দুস্প্রাপ্য ঝালমুড়ি আর উইকএন্ডে ডাল-ভাতের সুবাদে আমি…

  • কবিগুরুর বাংলা

    কবিগুরুর বাংলা

    (জনৈক আধুনিক ভক্ত ও কবিগুরুর সংলাপ) ভক্ত –আমি পরানের সাথে খেলিব আজিকেমরণখেলানিশীথবেলা।সঘন বরষা, গগন আঁধার,হেরো বারিধারে কাঁদে চারি ধার,ভীষণ রঙ্গে ভবতরঙ্গেভাসাই ভেলা;বাহির হয়েছি স্বপ্ন-শয়নকরিয়া হেলারাত্রিবেলা।রবি –আজি হতে শতবর্ষ পরেকে তুমি পড়িছ বসি আমার কবিতাখানিকৌতূহলভরে–আজি হতে শতবর্ষ পরে। ভক্ত – কে কে, ওখানে কে দাঁড়িয়ে, কে আপনি? রবি- এটাই ভবিতব্য, মানুষ আমার কবিতা পড়ছে আমাকে না…

  • যে জীবন ফড়িঙের…

    যে জীবন ফড়িঙের…

    ‘বাবা আজ যদি তুমি বলতে না পারো ভদ্রলোকে – আমিই বলব’।‘একদম না। তুমি কি বলতে কি বলবে। আমি বলব’।‘ঠিক আছে । তুমি কিন্তু আগেও বলব বলে – বলনি। আজ…’।‘ওরে বলার মত একটা পরিস্থিতি তৈরি হবে – তবে তো’।‘তাহলে আর হয়েছে । ছাড়ো। আমি আজ …’।‘কিছুতেই – না। ঠিক আছে বলছি তো … আজ বলে দেব’।‘ও…

  • রম‍্যাণি বীক্ষ‍্য

    রম‍্যাণি বীক্ষ‍্য

    দুখিরাম এই সদ্য সাড়ে তিনশো খানেক “পাত্র পাত্রী চাই” বিজ্ঞাপন পড়ে উঠল। এটি তাঁর অবসর কালীন রবিবাসরীয় যাপন। বাংলা ভাষা শেখা ইস্তক যে বহুল প্রচারিত ঢক্কা নিনাদ সংবাদ পত্রটি – সে রোজ দাঁতে কাটে, তাতেই প্রতি রবিবার আলাদা কয়েকটি পাতা সংযোজিত হয়। সেখানে পুত্র গৌরবান্বিত আর কন্যা দায়গ্রস্ত মা বাবারা আইন মাফিক স্বজন সন্ধানে ইস্তাহার…

  • তোমারি তুলনা তুমি প্রাণ…

    তোমারি তুলনা তুমি প্রাণ…

    ‘থাপ ফ্রায়া’ নগরীতে গেছেন কখনো? কিম্বা ‘সিয়াম’ দেশটা তে? ইন্দো-চীন উপদ্বীপের দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। যার উত্তর-পশ্চিমে মিয়ানমার, উত্তর-পূর্বে লাওস, দক্ষিণ-পূর্বে কম্বোডিয়া, দক্ষিণে মালয়েশিয়া উপসাগর এবং দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগর। ক্ষেত্রফল পশ্চিমবঙ্গের আড়াইগুণ এবং জনসংখ্যা অর্ধেকের কিছু বেশী। লোক জন হাসি মুখ। যখন তখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঝুঁকে নমস্কার কচ্ছেন। রাস্তা ঘাট ঝকঝকে সুন্দর । বহু…

  • অতঃপর পলায়ন সুষ্ঠু সমাধান…

    অতঃপর পলায়ন সুষ্ঠু সমাধান…

    “অতঃপর পলায়ন সুষ্ঠু সমাধান,পঞ্চানন নিয়ে যাক ধান, ধাইব না পিছে।”ধরুন সন্ধ্যা বেশ ঘনিয়ে এসেছে। কর্ম ক্লান্ত দিন শেষে, সদ্য গা ধুয়ে আপনি বসেছেন সোফায়। আপনার ‘সচিব-সখা’ হাতে দিয়েছেন এক কাপ ক্লান্তি নাশিনী চা, বিস্কুট। সেই চায়ের চুমুক আপনাকে নিয়ে যাচ্ছে ঘুম ঘুম ‘বাতাসিয়া লুপে’, বিস্কুট ভাঙছে আড়মোড়ার মত। আপনার সঙ্গীত তন্ত্রে তখন বাজছেন নিখিল বন্দ্যোপাধ্যায়।…

  • “এরা সুখের লাগি চাহে প্রেম…”

    “এরা সুখের লাগি চাহে প্রেম…”

    সুখ কি তাহলে সোনার হরিণ, যার পিছে দৌড়ে মরি? প্রেম কি মিছে? ভালোবাসা কি ছলনা? আমরা কি চাই? কারে চাই? আমরা যাহা চাই ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তাই কি এত অশান্তি? এত হায় হায়, মান অভিমান, চোখের জল?কবি যাই বলুন, আমরা সাধারন মানুষ, প্রেম ভালোবাসা, মায়া-মোহের বিচিত্র এই ইন্দ্রজাল আমাদের কাছে…

  • দুখিরামের অবাক পৃথিবী দর্শন

    দুখিরামের অবাক পৃথিবী দর্শন

    कुछ कफस की तिलियों से छन रहा है नूर सा,कुछ फ़ैज़ा कुछ हसरत-ए-परवाज़ की बातें करो। — फ़िराक़ गोरखपुरी কটা গরাদ, মধ্যে দিয়ে চুইয়ে আসে আলো,মুক্ত আকাশ, আর কিছুটা ওড়ার কথা বলো। দুখিরাম তার নাতি ক্ষুদ্র জীবনে দু/একবার জেলে/লক আপে গিয়েছে।এবার একটি স্বাভাবিক হিরণ্ময় নীরবতা। চলচ্চিত্রের ভাষায় একে freez shot-ও বলা যেতে পারে।ক্যামেরা গড়ালে পরে…

  • “তোমার রঙে রঙে রাঙা হল”

    “তোমার রঙে রঙে রাঙা হল”

    দোহাই আপনাদের, এই পোষ্টের মধ্যে দয়া করে কেউ রাজনীতি খুঁজবেন না। এই পোষ্টের আলোচ্য বিষয় রঙ — মূলত একটি বিশেষ রঙ: লাল। কিন্তু কোন রাজনৈতিক মতবাদকে মহিমান্বিত করা বা খণ্ডন করা আদৌ আমার উদ্দেশ্য নয়। নিতান্ত লঘুরসের এই রচনাকে কেউ রংবাজি বলতে চান বলুন, কিন্তু রাজনীতি নৈব নৈব চ। আমরা প্রথমে দেখব আমাদের সংস্কৃতি এবং…