শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: সম্পাদকীয়

  • ‘রাঢ় বঙ্গের কবি’ পৌঁছলেন একশ’ পঁচিশে

    ‘রাঢ় বঙ্গের কবি’ পৌঁছলেন একশ’ পঁচিশে

    ঊনবিংশ শতাব্দীর শেষভাগ। রবীন্দ্রনাথ ত্রিশের কোঠা না-পেরোনো বাংলা সাহিত্যের উজ্বল জ্যোতিষ্ক হিসেবে চিহ্নিত। ‘মানসী’, ‘সোনার তরী’, ‘চিত্রা’ ইত্যাদি কাব্যগ্রন্থ ইতিমধ্যেই তাঁকে তরুণ কবি হিসেবে খ্যাতি এনে দিয়েছে; তখনো পর্যন্ত তাঁর দুটি মাত্র উপন্যাস ‘বৌ ঠাকুরাণীর হাট’ ও ‘রাজর্ষি’ প্রকাশিত। সদ্য বিশোর্ধ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখনও ভাগ্যান্বেষণে ভ্রাম্যমাণ, সেভাবে লেখনী ধারণ করেননি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তখন বছর পাঁচেকের…

  • হারিয়ে যাওয়া অভিজ্ঞান

    হারিয়ে যাওয়া অভিজ্ঞান

    ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার কন্যা শকুন্তলা, জন্মলগ্নেই পিতা মাতার দ্বারা পরিত্যক্ত। আশ্রয় দিলেন আরেক ঋষি, কণ্ব। অনসূয়া, প্রিয়ম্বদা সহ আরও অনেক আশ্রমিকের সঙ্গে মনোরম তপোবনে বেড়ে ওঠে শকুন্তলা। আবাল্য লালিত মানবিকবোধ নিয়ে বহির্জগতের সঙ্গে তার সাক্ষাত ঘটে, রাজা দুষ্যন্তের হাত ধরে। প্রেমিক রাজার সাহচর্যে কিছুদিন তপোবনের পরিচিত স্থানেই দিন কাটে শকুন্তলার। অতঃপর রাজকার্যে দুষ্যন্তের…

  • বসন্তের রাজপুত্র

    বসন্তের রাজপুত্র

    তদানীন্তন বোম্বাইয়ের এক হাসপাতালের বিছানায় যন্ত্রণাময় স্পন্ডিলাইটিসে আক্রান্ত হয়ে পায়ে, কোমরে ভারি ট্র্যাকশন বেঁধে টানটান চিৎ হয়ে শুয়ে আছেন দীর্ঘদেহী গায়ক ও সুরকার মানুষটা। ঘরে প্রবেশ করলেন এক চিত্রপরিচালক ও এক নবীন গীতিকার, যাঁর হাতে নতুন লেখা একটি গানের কাগজ। গানটি শুয়ে শুয়েই দেখতে চাইলেন রোগী। কাগজখানা হাতে নিয়ে শূন্যে তুলে দেখে নিয়ে মিনিট খানেক…

  • দিন বদল

    দিন বদল

    তখনও সূর্য ওঠেনি, একটা ডাহুক অনেকক্ষণ ধরে কিছু একটা খুঁজে চলেছে। জলের ধারে ঢোলকলমির জঙ্গল ছিল, তার গা জড়িয়ে বেশ খানিক জায়গা,  নরম ঘন নির্বিঘ্ন কচুরিপানায় মুড়ে বিছানার মতো সাজানো ছিল। গতরাতের ‘রেমাল’ ঝড়ের তান্ডবে, সেসব যে কোথায় ভেসে গেছে, জানা নেই। কিছু ঘন্টা আগেও যেসব ডাঙা ছিল, আজ তারা জলের তলায়। পাতলা ছানা কাটা…

  • কবির গদ্য

    কবির গদ্য

    একজন বিশিষ্ট কবি যখন কবিতার পাশাপাশি গদ্য রচনায় মন দেন, তখন তাঁর গদ্যভাষায় কি পদ্যের ছাপ পড়ে? এই ছায়া বা প্রভাব কি বাঞ্ছিত? – প্রশ্নদুটি নিঃসন্দেহে প্রাচীন এবং বিতর্কিত। রবীন্দ্র-পরবর্তী যুগের আধুনিক সাহিত্যিক, যাঁরা কল্লোল যুগের সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের কেউ কেউ তদানীন্তন বাংলা সাহিত্যের মহীরুহসম প্রবীণ কবির গদ্যভাষায় কবিতার ছায়া বা কাব্যিক চলন…

  • বৈশাখী সুখ

    বৈশাখী সুখ

    বৈশাখের তীব্রতায় প্রাণীকুলের ওষ্ঠাগত প্রাণ। অত্যাধিক তাপ প্রবাহে থিরিথিরি করে কম্পমান বাতাস দৃষ্টিবিভ্রমের সৃষ্টি করে, দিগন্ত ঝাপসা মনে হয়। আগুনের হলকার মতো তাপিত বায়ু ত্বক স্পর্শ করে। এর মধ্যেই দেশব্যাপী নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক উত্তেজনার পারদ উর্ধমুখী। রাজ্যস্তরে একের পর এক অপকর্মের উন্মোচন বাঙালি জাতিকে ক্রমান্ধকারের পথে ঠেলে নিয়ে চলেছে। যেকোন জমায়েত, সমাজে অথবা সমাজ-মাধ্যমে চোখ…

  • চিরন্তন সত্যজিৎ

    চিরন্তন সত্যজিৎ

    বৈশাখ যেন একটা উগ্রপন্থী স্বভাবের মাস। বসন্ত ঋতুর যা কিছু পেলব কোমল হাবভাব চৈত্রশেষে অবশিষ্ট ছিল, তাকে যেন এক ঝটকায় সরিয়ে দিয়ে একেবারে মিলিটারি মেজাজে বৈশাখের আবির্ভাব। সুর্য্য হঠাৎ খেপে লাল, বাতাস সহসা আগুন পারা। তার মধ্যে আবার মাঝে মাঝে আকাশ দেখায় ঝড়বাদলের চোখরাঙানি। এই মাস ঠিক শান্তির নয়, স্বস্তির নয়। তবুও এই বৈশাখের কাছে…

  • এই পরিক্রমা, কিছু কথা

    এই পরিক্রমা, কিছু কথা

    ২০১৮ সালের এক বৈশাখী সন্ধ্যা। জনাকয়েক বন্ধুর আগ্রহে ও পরিকল্পনায় জন্ম নিয়েছিল ‘রবিচক্র’ শিরোনামের ছোট্ট একটি সাংস্কৃতিক আড্ডার আসর। স্থির হয়েছিল, বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাই হবে রবিচক্রের উপজীব্য। প্রতি মাসের একটি রবি-সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগণার আগরপাড়ায় ইলিয়াস রোডস্থিত প্রভাসতীর্থের সভাঘরে বা পাঠঘরে বসবে বঙ্গসংস্কৃতি চর্চার আসর। শুরু হয়েছিল ঘরোয়া আড্ডার পরিসরে। ধীরে ধীরে…