শিল্প, সাহিত্য, সংস্কৃতির আলোচনা ও চর্চা

Category: প্রবন্ধ

  • বাদলনামা

    বাদলনামা

    এখনো আকাশে বাদল মাদলধিতাং নাতিন বাজেমাঠমঞ্চে মুষলধারেবৃষ্টিরা ওই সাজে।মুখোশ খোলা মুখের কথাবলছে ওরা শোনঅনিশ্চিতের পাতকুয়োতেনতুন দৃষ্টিকোণ। বাদলবাবু মনে আছে, পাগলা ঘোড়া করার সময়ে শম্ভূ মিত্র বলেছিলেন,’আচ্ছা হুইস্কি কি নীট খাওয়া যায়? শ্মশানের ওই চারজন তো খাচ্ছে?’ স্বভাবসিদ্ধ তাৎক্ষণিক জবাব ছিল, ‘আপনার কথা জানি না আমি অন্তত তো নীটই খাই!’ বিশ্বাস করুন আজ আমিও ওই যাকে…

  • বাবাকে যেমন দেখেছি

    বাবাকে যেমন দেখেছি

    ভবিষ্যৎ সম্ভাব্য সাংসারিক অশান্তি এড়াবার জন্য ঠাকুরদা টালিগঞ্জের বাড়িটি বিক্রি করে দিলে যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা বরানগরের ভাড়া বাড়িতে এসে উঠলাম ফেব্রুয়ারি ১৯৪৯-এ। আমার তখন বয়স চার, ফলে টালিগঞ্জের স্মৃতিতে নেই কোনো পরিবারের মানুষজন, শুধু থেকে গেছে বাড়ির সামনের বাগানে একটি ফলবতী পেয়ারা গাছের আবছা ছবি। (ছবি-পরিচিতি : কমলা বন্দ্যোপাধ্যায় – ২২ মার্চ…

  • রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র – সম্পর্কের বিবর্তন (পর্ব – ১)

    রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র – সম্পর্কের বিবর্তন (পর্ব – ১)

    (১৬ জুলাই ১৯২১ । আই সি এস-এর লোভনীয় চাকরি ত্যাগ করে মার্সেলিস বন্দর থেকে রবীন্দ্রনাথের সহযাত্রী হয়ে একই সঙ্গে এই দিন সুভাষচন্দ্রের বোম্বাইয়ে অবতরণ। ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে এই প্রথম একান্তে আলোচনার সূত্রপাত।)রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্রের যথার্থ নৈকট্যের কাল নিরূপণ করতে গেলে ইতিহাসটার শুরু ১৯৩০ সালে। রাশিয়া ভ্রমণের পর আমেরিকায় গিয়ে কবি যখন হঠাৎ…

  • কৃত্রিম মেধা – নুতন যুগের ভোরে, কিছু ভয় ও কিছু ভাবনা

    কৃত্রিম মেধা – নুতন যুগের ভোরে, কিছু ভয় ও কিছু ভাবনা

    আমরা হলাম সেই প্রজন্মের মানুষ যারা এক জীবনে দম ঘোরানো গ্রামাফোনের টার্নটেবিলে কালো চাকতির ভিনাইল রেকর্ড বসিয়ে কান পেতে গান শুনেছি আবার এখন এলেক্সাকে ইচ্ছে মত গানের ফরমায়েশ করে ‘ব্লু-টুথ’ ইয়ারফোন লাগিয়েও গান শুনছি। দোয়াতে কলম ডুবিয়ে রয়্যাল ব্লু, সুলেখা কালি দিয়ে রুল টানা ফুলস্কেপ খাতায় লেখায় হাত পাকিয়েছি, আবার এখন বিনা কালি-কলমে ল্যাপটপের স্ক্রিনে…

  • অমল ধবল পালে লেগেছে

    অমল ধবল পালে লেগেছে

    আজ শারদ প্রাতে সকলের সঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নেবার জন্য বেছে নিলাম শরতের একটি অতি পরিচিত গান : অমল ধবল পালে লেগেছে। আমার অত্যন্ত প্রিয় এই গানটি নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু স্থানাভাবে সব বলা গেল না। সংহত কোন বিশ্লেষণ নয়, শুধু ইতস্তত, বিক্ষিপ্ত “মনের কথার টুকরো আমার” তুলে দিলাম, সহৃদয় পাঠক নিজের…

  • দ্য লেডি উইথ দ্য ল্যাম্প

    দ্য লেডি উইথ দ্য ল্যাম্প

    (ভগিনী নিবেদিতা স্মরণে – জন্মদিন, ২৮ অক্টোবর) কী যে হত এই বিদেশিনি সন্ন্যাসিনীর! নয় বছরের বড় এই বিজ্ঞানীকে দেখলে! এক নৈঃশব্দ্যের ঝরোখায় ভেসে যেতে চাইত তাঁর সব স্পন্দমান অনুভব! তা্ঁর হাত পা যেন অসাড় হয়ে আসত! এই আবেশ কি শুধুই প্রতিভা আর বৈদগ্ধ্যের বিচ্ছুরণের প্রতি অপার মুগ্ধতা? নাকি তার থেকে বেশি কিছু? শ্রদ্ধা, মুগ্ধতা, ভালোবাসা…

  • বিভূতিভূষণ- রেখে যাওয়া সূত্রের খোঁজে

    বিভূতিভূষণ- রেখে যাওয়া সূত্রের খোঁজে

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম দুটি উপন্যাস প্রকাশিত হবার পর থেকেই তিনি বাঙালি পাঠকের চোখে প্রকাশিত হয়েছিলেন এক বিশেষ ভাবমূর্তিতে । গ্রামীণ প্রকৃতির নির্জন নিভৃত সৌন্দর্যের, সামান্যতম মানুষের সুখদুঃখের তিনি মহাপ্রতিভাবান ভাষ্যকার, অন্যদিকে লক্ষ আলোকবর্ষ দূরের নক্ষত্রলোকের প্রতি তাঁর বিস্ময় ও আগ্রহ অপরিসীম। কিন্তু এই দুই জগতের মধ্যবর্তী যে কঠোর পৃথিবী- যেখানে মানুষের নানা সামাজিক সমস্যা ও…

  • “সাহিত্য নিয়ে কারবার করে শুধু লক্ষ্মীছাড়ার দল”

    “সাহিত্য নিয়ে কারবার করে শুধু লক্ষ্মীছাড়ার দল”

    ‘বীরবল’ ছদ্মনামের আড়ালে প্রমথ চৌধুরীই বলেছিলেন “সাহিত্য নিয়ে কারবার করে শুধু লক্ষ্মীছাড়ার দল।” কারবার বলতে তিনি অবশ্য বইয়ের ব্যবসার প্রসঙ্গে কথাটি বলেছিলেন। কিন্তু এই প্রতিবেদনে কারবার কথাটি আমরা অন্য অর্থেও ব্যবহার করব। আমরা বইয়ের কথা বলব এবং বইয়ের সঙ্গে যাঁদের ‘লেনা-দেনা’- সেই লেখক, পাঠক, প্রকাশক, সমালোচক এঁদের কথাও বলব। সরস্বতীর সেবা যাঁরা করেন, লক্ষ্মী তাঁদের…

  • পুজোর গান, গানের পুজো

    পুজোর গান, গানের পুজো

    জীবনের উপান্তে এসে বাংলা ও বাঙালির যে কোনো অনুষঙ্গে ভাবনাটা তাড়িয়ে নিয়ে যায় উজান স্রোতে। সেদিনকার কত কথা আর কত স্মৃতির কোলাজকে বারেবারে বর্তমান বাঙালির এই পোড়া সংসারের অধিবাসী মনটা ছুঁতে চায় একটু ধনী হওয়ার প্রত্যাশায়। গতানুগতিকতায় গা ভাসিয়ে সবই চলছে বটে, তবু ১৯৫৬ সালের পুজোয় প্রথম শোনা শচীনকত্তার পুরানো গন্ধ-মাখা চিরনতুন গান ‘তুমি আর…

  • ‘পুজোর গান’ এবং বাংলা বেসিক গানের স্বর্ণযুগের তিন অধ্যায়

    ‘পুজোর গান’ এবং বাংলা বেসিক গানের স্বর্ণযুগের তিন অধ্যায়

    বাঙালির হয়তো তেমন ব্যবসাবুদ্ধি নেই, অর্থবান হওয়ার প্রবল আকাঙ্ক্ষা নেই, প্রতিষ্ঠা পাবার তীব্র বাসনা নেই। তাই জাত হিসেবে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে; এটা সত্যি। কিন্তু বাঙালির প্রাণে চিরকাল গান ছিল ভরপুর। দুঃখে, শোকে, উৎসবে, জন্ম, মৃত্যু, বিবাহে সবেতেই বাঙালি গান গায়। নৌকো বাইতে বাইতে, ধান রুইতে রুইতে, ছাত পেটাতে পেটাতে বাঙালি গান রচনা করেছে, এবং গলা…